Home Decor Ideas

পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে

Reuse Old Kurtis: কুর্তির জমকালো এমব্রয়ডারি বা নকশা করা অংশটি কেটে ওয়াল হ্যাংগিং বানানো যায়। সুন্দর প্রিন্ট বা পাড়-সহ লম্বা অংশটি কেটে তৈরি করা যায় টেবিল রানার। আরও কত কী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:০২

options
link
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
পুরনো কুর্তি কেটে বানিয়ে ফেলুন রকমারি কুশন কভার।

আলমারি ভরে গিয়েছে পুরনো কুর্তিতে। ফলে গৃহস্থ পড়েছেন মহা সমস্যায়। নতুন কুর্তি কিনে রাখবেন যে, তেমন জায়গা কই? আর পুরনো কুর্তিগুলোকেই বা কী করবেন? স্রেফ মলিন হয়ে গিয়েছে বলেই কি ফেলে দেবেন সব শুদ্ধু ! আজ্ঞে না, চাইলে ঘরের অন্য কাজে তা দিব্যি ব্যবহার করা যাবে। কুর্তির রকমারি প্রিন্ট অথবা সুতোর কাজ ঘরটিকে দেবে রঙের ছোঁয়া।

Advertisement
Home Decor Ideas
বানানো যায় টেবিল রানার, ল্যাম্পের শেড।

১. কুশন কভার
কুর্তির সবচেয়ে সুন্দর প্রিন্ট বা এমব্রয়ডারি করা অংশটি কেটে কুশন কভারের সামনের দিকে ব্যবহার করতে পারেন। পিছনের অংশে সাদামাটা অংশটি ব্যবহার করুন। একই কুর্তি কেটে এক সেট কুশন কভার বানানো যায়। আবার একাধিক পুরোনো কুর্তির কাপড় দিয়ে ম্যাচিং কুশন কভার সেট বানানো যায়। একইভাবে বানানো যায় বালিশের কভারও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. টেবিল রানার
সুন্দর প্রিন্ট বা পাড়-সহ কুর্তির লম্বা অংশটি কেটে তৈরি করা যায় টেবিল রানার। বিশেষ করে কুর্তিতে যদি এমব্রয়ডারির কাজ থাকে, তবে তা রানারের দু’পাশে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। টেবিল রানার তো আর রোজ ব্যবহারের প্রশ্ন আসছে না, বাড়িতে অতিথি এলে ডাইনিং টেবিলে বিছিয়ে দিন এই রানার। আগত অতিথির নজর আটকাবেই।

Advertisement

৩. ওয়াল হ্যাংগিং
কুর্তির জমকালো এমব্রয়ডারি বা নকশা করা অংশটি কেটে ওয়াল হ্যাংগিং বানানো যায়। কাপড়টি কাঠের ফ্রেমে টানটান করে লাগাতে পারেন, অথবা কাঠের রডে ঝুলিয়ে দিতে পারেন। একাধিক কাপড় কেটে কায়দার নকশাও বানানো যায় কাঠের ফ্রেমের মাঝখানে। একরঙা দেওয়ালে একাধিক এমন ফ্রেম সামঞ্জস্য মেনে সাজিয়ে দিলে, দেখতে অসামান্য লাগবে। মনে হবে যেন রীতিমতো দামি কোনও গৃহসজ্জার সামগ্রী ব্যবহার করা হয়েছে এ কাজে।

৪. ল্যাম্পশেড
পাতলা সুতির কুর্তির সুন্দর প্রিন্ট ব্যবহার করা যায় ল্যাম্পশেড সাজাতেও। পুরোনো ল্যাম্পশেডের ফ্রেমের মাপ অনুযায়ী কাপড় কেটে সেখানে নতুন কাপড় লাগিয়ে নিন। ফুল, ব্লক প্রিন্ট বা জ্যামিতিক নকশার কাপড় বেছে নিলে আলো জ্বালানোর পর ঘরে নরম, উষ্ণ আলো ছড়িয়ে পড়বে। তবে কাপড়টি যেন ল্যাম্পের বাল্ব বা অতিরিক্ত গরম অংশের সরাসরি সংস্পর্শে না আসে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

Home decor ideas using old kurtis
বানানো যায় আকর্ষণীয় ওয়াল হ্যাঙ্গিং ফ্রেম।

৫. কাপড়ের ঝুড়ি
পুরোনো প্রিন্টেড কুর্তির কাপড় দিয়ে ছোট স্টোরেজ বাস্কেটও বানানো যায়। শক্ত পিচবোর্ডের বাক্সের গায়ে এই কাপড় জড়িয়ে নিলে তা দেখতে রুচিশীল লাগে।

৬. প্যাচওয়ার্ক কম্বল
একাধিক পুরোনো কুর্তি থাকলে সেগুলোর ছোট ছোট টুকরো দিয়েই বানিয়ে ফেলতে পারেন রঙিন প্যাচওয়ার্ক কম্বল। তা দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই হবে অনেক স্মৃতির সমাহার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.