দারুণ খবর জিও (Jio) গ্রাহকদের জন্য। জিও ইউজাররা এবার অত্যন্ত জনপ্রিয় এবং সহজে ব্যবহারযোগ্য অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা (Canva) ব্যবহারের সুযোগ পাবেন। দুই সংস্থার মধ্যে এই নিয়ে একটি অংশীদারিত্বের চুক্তি হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মাইজিও অ্যাপে মাত্র একটি ট্যাপেই ওই ডিজাইব টুল ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:
এক বিবৃতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট কিরণ থমাস জানিয়েছেন, ‘‘ক্যানভার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ ভারতীয়র হাতে বিশ্বমানের ও এআই-চালিত ডিজাইন টুল তুলে দিচ্ছি। যা সম্পূর্ণ বিনামূল্যে এবং মাইজিও অ্যাপে মাত্র এক ট্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। এর ফলে ডিজিটাল-প্রধান ভারতে প্রত্যেক শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের পছন্দের ভাষায় কাজ করা, শেখা এবং আয় করার সুযোগ পাবেন।”
জানা গিয়েছে, জিও ইউজাররা ‘ক্যানভা প্রো’ বা ‘ক্যানভা প্রো লাইট’ ব্যবহার করতে পারবেন।
ক্যানভায় রয়েছে লক্ষ লক্ষ প্রিমিয়াম টেমপ্লেট এবং এআই চালিত ডিজাইন টুল। পেশাদার প্রেজেন্টেশন তৈরি করতে বা প্রচারের কোনও কনটেন্ট তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে এই অ্যাপ। ক্যানভার সহ-প্রতিষ্ঠাতা ক্লিফ ওব্রেখট জানাচ্ছেন, “জিও-র সঙ্গে এই অংশীদারিত্ব ভারতে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এটি দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে ক্যানভার সুবিধা পৌঁছে দিতে এবং যে কাউকে সৃষ্টিশীল কাজ করতে, যোগাযোগ স্থাপন করতে ও তাদের ধারণাকে বাস্তবে রূপ দিতে সক্ষম করে তুলবে।”
ঘোষণার পরই কার্যত খুশির জিও পরিবারে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় পথচলা শুরু ক্যানভার। তারপর মাত্র দেড় দশকেরও কম সময়ে তা তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। আসলে এই এই প্ল্যাটফর্মটির মাধ্যমে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় সব ডিজাইন তৈরি করা যায়। একবছরের জন্য এই অ্যাপ ব্যবহারে খরচ পড়ে মোটামুটি চার হাজার টাকা! কিন্তু জিও-র সৌজন্য ইউজাররা তা পাবেন একটিও পয়সা খরচ না করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে
-
অসমের ‘লেডি সিংহমে’র নেতৃত্বে কোবরা! সিআরপিএফের ইউনিটের নেতৃত্বে প্রথম মহিলা অফিসার