UPI New Rules

বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি

এবার থেকে অনলাইন লেনদেনের উপর এমডিআর বসানো হচ্ছে। এর কী প্রভাব পড়তে চলেছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:০৮

options
link
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদি সরকারের লক্ষ্য। আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টারই ফলপ্রসূ ইউপিআই লেনদেন। যত সময় গিয়েছে আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। এবার বদলে গেল সেই লেনদেনের নিয়ম। জানেন কোথায়, কাদের দিতে অতিরিক্ত চার্জ?

Advertisement

আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ। বসবে এমডিআর। এখন, এই এমডিআর বিষয়টি কী? সহজে বললে যখন কোনও ব্যবসায়ী অনলাইনে অর্থ গ্রহণ করেন, তার জন্য ব্যাঙ্ককে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করেন। এই এমডিআর তথা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বিষয়টি ২০২০ সালের পর থেকে আর ভারতের বাজারে কার্যকর ছিল না। সেসময় থেকেই ভারতে অনলাইন লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। এবার মোদি সরকার এমডিআর ফেরানোর লক্ষ্যে আইন পাশ করেছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ছোটমাপের ব্যবসায়ীদের এই অতিরিক্ত ফি’র আওতায় আনা হবে না। তাহলে আওতায় আসবেন কারা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নয়া নিয়মে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর কার্যকর বসবে। তবে ৭৫ হাজার টাকা বা তার চেয়েও বেশি অর্থের বেশি লেনদেনের ক্ষেত্রে এই মাশুল লেনদেন প্রতি সর্বোচ্চ ৩০০ টাকাতেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া কিছু বিশেষ সুবিধাপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে ৫ টাকা নেওয়া হবে। যেমন পেট্রল পাম্প। এখানে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে এই চার্জ দিতে হবে। একই ভাবে বিদ্যুৎ, পাইপে গ্যাসের মতো সরবরাহের ক্ষেত্রেও এই একই হারে চার্জ নেওয়া হবে। তবে কোনওক্ষেত্রেই গ্রাহক বা উপভোক্তাকে কিছু দিতে হবে না।

Advertisement

তবে এক্ষেত্রে বিরোধীদের অভিযোগ, ব্যবসায়ীদের উপর কর বসানো হলে সেটা শেষ পর্যন্ত আমজনতার পকেট থেকেই উশুল করা হতে পারে। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, উপভোক্তাদের থেকে কিছুই কাটা হবে না। তাছাড়া অব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না। কেবল ২ হাজার টাকার বেশি হওয়া ব্যবসায়িক লেনদেনেই চার্জের প্রশ্ন উঠছে। তবে সেটাও গ্রাহকের ক্ষেত্রে শূন্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.