Intimate at ferries wheel

আজ কুছ তুফানি করতে হ্যায়! মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলাতেই উদ্দাম যৌনতা ইঞ্জিনিয়ারের, ভাইরাল ভিডিও

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে চমকে ওঠেন ওই যুবকের বস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২০:২৮

options
link
আজ কুছ তুফানি করতে হ্যায়! মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলাতেই উদ্দাম যৌনতা ইঞ্জিনিয়ারের, ভাইরাল ভিডিও
ছবি: এআই দ্বারা নির্মিত

একটি সঙ্গীতানুষ্ঠানে আলাপের কয়েক ঘণ্টার মধ্যেই নাগরদোলায় উদ্দাম যৌনতায় মাতেন দু’জনে। একে অপরকে নিয়ে এতই মশগুল ছিলেন তাঁরা আশপাশে কী হচ্ছে তা টেরও পাননি। আর সেই সুযোগে কেউ কেউ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে ফেলেন। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। তা যদিও জানতেন না যুবক। বেশ কয়েকদিন পর ভাইরাল ভিডিওটি নজর পড়ে যুবকের বসের। এত বড় কাণ্ড যে ঘটিয়ে ফেলেছেন যুবক তখনই টের পান তিনি।

Advertisement

ওই যুবক পেশায় সিভিক ইঞ্জিনিয়ার। এবারের জুনে ব্রিটেনে ‘ডাউনলোড ফেস্টিভ্যাল’ নামের এক সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন। সেখানে অনুষ্ঠান শুরুর আগে ওই তরুণীর সঙ্গে দেখা হয় তাঁর। আলাপও হয়। কিছুক্ষণের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তাঁরা নাকি এরপরই চলে যায় নাগরদোলায়। সেখানেই নাকি উদ্দাম যৌনতায় মেতে ওঠেন। সে ঘটনা অনুষ্ঠানে আসা অনেকেই চাক্ষুস করেন। ভিডিও করেন। তা তড়িৎ গতিতে ভাইরালও হয়ে যায়। অবশ্য ওই যুবক কিংবা তরুণী কিছুই জানতেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিও পুলিশি নজরে আসামাত্রই হইচই শুরু হয়ে যা। পুলিশ ওই যুবক এবং তরুণীর খোঁজখবর শুরু হয়। মাত্র কয়েক দিনের মধ্যে যুগলের খোঁজ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদও করা হয় একপ্রস্থ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী ভাইরাল ভিডিওটির সত্যতা স্বীকার করে নিয়েছেন। বিখ্যাত সঙ্গীতানুষ্ঠানের ফাঁকে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন। পুলিশের সামনে ওই যুবক নাকি কিছুই বলতে চাননি। এই অশালীন কাজের জন্য আদালতে হাজিরা দিতে হয় যুবককে। জানা গিয়েছে, সেখানে নাকি দোষ কবুল করে নিয়েছেন। ওই যুবকের আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে অশালীন কাজ করেননি তাঁর মক্কেল। মদ্যপ অবস্থায় থাকায় এই কাজ করে ফেলেছেন বলেই জানান তিনি। আইনজীবীর আরও দাবি, এই ধরনের ঘটনা ভাইরাল হয়ে যাওয়াই শাস্তিস্বরূপ। জানা গিয়েছে, ওই যুবককে ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া আদালতের খবর ৮৫ পাউন্ড এবং ভুক্তভোগী সহায়তা তহবিলে আরও ৩২ পাউন্ড ক্ষতিপূরণ করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.