Ajit Agarkar

আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে বিতর্কের শেষ নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৫:১৩

options
link
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
জাতীয় দলের নির্বাচকপ্রধান অজিত আগরকর। ফাইল ছবি।

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সম্ভবত সেই সব বিতর্ক শেষ হচ্ছে। বুধবার ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচনই আগরকরের (Ajit Agarkar) শেষ কাজ হতে চলেছে বলে খবর। ইতিমধ্যে নাকি বিসিসিআইকে ‘ধন্যবাদ’ জানিয়ে ইমেল তৈরি করে রেখেছেন। তিন বছর প্রধান নির্বাচক ছিলেন। তার মধ্যে প্রচুর সাফল্য ও বিতর্ক রয়েছে।

Advertisement

চলতি বছরের জুনে আগরকরের চুক্তি শেষ হয়। পরে তা অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তিনি আবেদন করেছিলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদনে সাড়া দেয়নি বোর্ডের কর্তাব্যক্তিরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, “বোর্ডের কর্তারা এখনও নির্বাচক প্রধানের সঙ্গে যোগাযোগ করেননি। সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচনের পরই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া আগরকরকে তিন বছরের দায়িত্বের জন্য ধন্যবাদ জানাবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগরকরও সম্ভবত সেটা জানেন। ওই সূত্রের খবর, ভারতের প্রাক্তন পেসার ঘনিষ্ঠ মহলে বিদায়বার্তা জানিয়ে রেখেছেন। তিনিও বোর্ডকে ‘ধন্যবাদ’ জানিয়ে ইমেল তৈরি করে রেখেছেন। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই মুখ খোলেনি। আবার এটাও হতে পারে, এখনই কিছু জানানো হল না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সম্প্রতি রোহিত শর্মাকে বাদ দেওয়ার জল্পনা নিয়ে নির্বাচক ও বোর্ডের মধ্যে বিবাদ বাঁধে। অন্যদিকে অতীতে দল নির্বাচনে অনেক সিনিয়র ক্রিকেটারকে বঞ্চনা নিয়েও বিতর্ক আছে।

Advertisement

আবার এটাও ঠিক, সাদা বলের ক্রিকেটে প্রচুর সাফল্য পেয়েছে ভারত। ২০২৩ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচক হন আগরকর। খানিক বিরূপ পরিস্থিতিতেই। চেতন শর্মাকে বিতর্কিত কারণে সরানোর পরা আগরকরকে আনা হয়। তাঁর প্রথম বড় দায়িত্ব ছিল ২০২৩ বিশ্বকাপের দল বাছা। এরপর তিনি সব মিলিয়ে মোট চারটি আইসিসি ট্রফির দল বেছেছেন। এর মধ্যে ২০২৪ ও ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নও ভারত। আবার গোটা দুই এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া। শুধু ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে উঠে সাফল্য আসেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.