টি-টোয়েন্টিতে ইতিহাস স্মৃতি মন্ধানার। মহিলাদের কুড়ি-বিশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন ভারতীয় ওপেনার। এদিন এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক নজির গড়েন স্মৃতি। অন্যদিকে টি-টোয়েন্টি প্রথম সেঞ্চুরি পেলেন শেফালি বর্মা। এরপর শুরু হয় ভারতের বোলিং বিক্রম। বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। অর্থাৎ পদক নিশ্চিত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
জাপানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। আর শুরু থেকেই দাপট শুরু স্মৃতি ও শেফালির। ওপেনিং জুটিতে ৬ ওভারে উঠে যায় ৭২। এর মধ্যে স্মৃতি ১৯ বলে ৩৭ রান করেন। সেটাই যথেষ্ট। টি-টোয়েন্টিতে এখন স্মৃতির রান ৪৭৬৫। টপকে গিয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (৪৭৫৮)। এরপর আছেন হরমন (৪২৮৭), চামারি আতাপাত্তু (৪২৮২) ও সোফি ডিফাইন (৩৮১৭)। কিছুদিন আগেই সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের নজির গড়েছেন স্মৃতি। এবার টি-টোয়েন্টিতেও নজির।
স্মৃতি ফিরে গেলেও শেফালি থামেননি। একদিকে কমলিনী, রিচা ঘোষরা ব্যর্থ হলেও রানের গতি বজায় রাখেন শেফালি। চার ছিল মাত্র ৩টে। আর সেখানে ছক্কার সংখ্যা ৯। কিন্তু তারপরও সেঞ্চুরি পাবেন কি না সংশয় ছিল। ইনিংসের একেবারে শেষ বলে সেঞ্চুরি পাবেন। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। প্রথম মহিলা হিসেবে এশিয়াডে সেঞ্চুরির নজিরও এখন তাঁর নামে। অন্যদিকে হরমনপ্রীত করেন ৩৩ বলে ৪০ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ভারত।
জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনে দিলারা আখতারা ও পরে সুলতানা খাতুন তবু একটু চেষ্টা করেছিলেন। কিন্তু বাকিদের কারও রান ১০ পেরোয়নি। নেতৃত্ব খোয়ানোর আগে নিগার সুলতানা জ্বলে উঠতে পারলেন না। শেষমেশ বাংলাদেশের ইনিংস থেমে যায় ৮১ রানে। ভারত জিতল ১১৪ রানে। তিনটি করে উইকেট নন্দনী শর্মা ও দীপ্তি শর্মার। অন্য ম্যাচে চামারি আতাপাত্তুর দাপটে পাকিস্তানকে হেলায় হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। ২২ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
-
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১ হাজার ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও
-
পোস্টারে শিল্পীকে ‘অপমান’, বিতর্কে সনাতন দিন্দার পুজো, কী জানালেন উদ্যোক্তারা?
-
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
-
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?