ICC World Cup 2027

বিশ্বকাপের মধ্যেই ট্রাই সিরিজ, খোলনলচে পালটে আরও আকর্ষণীয় রোহিত-বিরাটের ‘বিদায়ী’ মঞ্চ

সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে বিশ্বকাপের ফরম্যাট। যা অতীতে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব।

আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৫৬

options
link
বিশ্বকাপের মধ্যেই ট্রাই সিরিজ, খোলনলচে পালটে আরও আকর্ষণীয় রোহিত-বিরাটের ‘বিদায়ী’ মঞ্চ
প্রতীকী ছবি।

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ মানেই ইদানীং একটাই ফরম্যাট। একই সেই ছবি। যেখানে গ্রুপ পর্বে টিমগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর সেখান থেকে সেমিফাইনাল। এতদিন পর্যন্ত বিশ্বকাপে যে প্রথাগত ফরম্যাট থাকত, এবার সেটা বদলাতে চলেছে আইসিসি। সামনের বছর আফ্রিকায় ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য সমস্ত ভেনু চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা ঘোষণাও করে দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর বিশ্বকাপ পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হবে। একইদিনে টিকিটের আনুষ্ঠানিক প্রকাশও হবে।

Advertisement

তবে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে বিশ্বকাপের ফরম্যাট। যা অতীতে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টে মোট চোদ্দো দল থাকছে ঠিক। একইসঙ্গে থাকছে ত্রিদেশীয় সিরিজ। র‍্যাঙ্কিংয়ের প্রথম এগারোটা দল নিয়ে আগে গ্রুপ বিন্যাস হয়ে যাবে। বাকি তিনটে দল নিয়ে চলবে ত্রিদেশীয় সিরিজ। সেখানকার চ্যাম্পিয়ন টিম যাবে বিশ্বকাপের মূলপর্বে। তারপর বারো দলকে দুটো করে গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে ছ’টা করে টিম রাখা হবে। গত কয়েক বছরের বিশ্বকাপ থেকে এবারের ফরম্যাট অনেকটাই আলাদা। সাম্প্রতিক সময়ে গ্রুপে পর্বে প্রত্যেক টিম প্রত্যেকের সঙ্গে খেলত। প্রথম চার টিম সরাসরি সেমিফাইনাল খেলত। এবার আর সেটা থাকছে না। বরং অনেক আগে যেভাবে সুপার সিক্স থাকত, সেটাই ফিরতে চলেছে আফ্রিকা বিশ্বকাপে। তবে এবার আর সুপার সিক্স থাকছে না, তার পরিবর্তে সুপার সেভেন করা হয়েছে। দুটো গ্রুপ থেকে তিনটে করে টিম সুপার সেভেনে যাবে। বাকি ছটি টিমের মধ্যে যে টিম সেরা হবে তারা পরবর্তী রাউন্ডে যাবে। আইসিসি সুত্রের খবর, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করার জন্যই এরকম একটা অভিনব ফরম্যাট তৈরি করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইসিসি সূত্রে যা জানা যাচ্ছে, তাতে এবারের বিশ্বকাপ নিয়ে বেশ কিছু অভিনব ভাবনা রয়েছে। কীভাবে এই টুর্নামেন্টকে আরও জাঁকজমকভাবে করা যায়, সেটা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। আসলে দুই দশক পর আবার ওয়ানডে বিশ্বকাপ ফিরছে আফ্রিকার মাটিতে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়া-এই তিন দেশ এবারের বিশ্বকাপের আয়োজক। শেষবার আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হয়েছিল ২০০৩ সালে। সেই উন্মাদনাকে কাজে লাগাতে চাইছে আইসিসি। তাছাড়া পঞ্চাশ ওভারের বিশ্বকাপে আইসিসির সবচেয়ে প্রাইম ইভেন্ট। সেই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় কীভাবে করা যায়, তারই পরিকল্পনা করছে আইসিসি। ইতিমধ্যেই ঠিক হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে কারা পারফর্ম করবেন, তার তালিকা তৈরির কাজও চলছে। সবমিলিয়ে বিশ্বকাপ শুরুর এক বছর আগে থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে আইসিসি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.