IND vs AFG

ঘোষিত আফগানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে দল, কেরিয়ার শেষ জাদেজার? কোপে আরেক তারকা!

ভালো ফর্মের পুরস্কার পেলেন ঈশান কিষান। অন্যদিকে সেই ব্রাত্যই থেকে গেলেন মহম্মদ শামি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৮:২০

options
link
ঘোষিত আফগানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে দল, কেরিয়ার শেষ জাদেজার? কোপে আরেক তারকা!
ফাইল ছবি

ঘোষিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে স্কোয়াড। চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটে ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগান (IND vs AFG) বাহিনী। তার যে দল ঘোষিত হয়েছে, তাতে বড়সড় ‘কোপ’ পড়েছে দুই তারকার উপর। একজন ঋষভ পন্থ। তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। অন্যদিকে দুই ফরম্যাটেই ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তবে ওয়ানডেতে জাদেজা বাদ পড়লেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement

তবে অঙ্ক আরও আছে। সত্যিই বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাহকে। টানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। আর ৬-১০ জুনের মধ্যে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়ে না। টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। ফর্ম ক্রমাগত খারাপ হওয়ায় ঋষভ পন্থের থেকে যে দায়িত্ব কাড়া হতে পারে, তা কার্যত নিশ্চিত ছিল। মানব সুথার, গুর্নুর ব্রার বা হর্ষ দুবেরা ডাক পেয়েছেন। আশা জাগিয়েও সুযোগ পাননি আকিব নবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে ওয়ানডে দলে ৩ বছর পর ফিরছেন ঈশান কিষান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন। তার পুরস্কার পেলেন উইকেটকিপার-ব্যাটার। শেষমেশ বাদই পড়লেন ঋষভ পন্থ। তবে সঞ্জু স্যামসনের কপাল এবারও ফিরল না। জল্পনা ছিল রোহিত শর্মাকে দলে রাখা হয় কি না। তিনিও আছেন। তবে রোহিত ও হার্দিক পাণ্ডিয়ার দলে থাকা তাঁদের ফিটনেস ছাড়পত্রের উপর নির্ভর করবে। দলে আছেন বিরাট কোহলিও। অন্যদিকে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবের মতো তরুণ মুখ। ১৪, ১৭ ও ২০ জুন, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে অভিযানে নামবে গম্ভীর বাহিনী। 

Advertisement

দুই দলের অধিনায়ক থাকছেন শুভমান গিলই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। তারপর গুয়াহাটিতে খেলেননি। জাদেজা ভারতীয় দলের নিয়মিত সদস্য জাদেজা। দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে। ফলে ‘বিশ্রামে’র প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই। টেস্টে অবশ্য ফর্মে ছিলেন। অন্যদিকে সেই ব্রাত্যই থেকে গেলেন মহম্মদ শামি।

আফগানিস্তানের বিরুদ্ধে
ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, হর্ষ দুবে

আফগানিস্তানের বিরুদ্ধে
টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুর্নুর ব্রার, ধ্রুব জুরেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.