দলে থেকেও প্রথম একাদশে জায়গা না পাওয়া। বারবার স্কোয়াডে থেকেও মাঠে নামার সুযোগ না মেলা। কুলদীপ যাদবের সাম্প্রতিক সময়টা এমনই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন, কিন্তু দু’টি টেস্টের কোনওটিতেই খেলেননি। এশিয়া কাপ, এশিয়ান গেমসের দলেও জায়গা হয়নি। আফগানিস্তান সিরিজ থেকেও বাদ পড়েছেন। ওয়ানডে দলেও একই চিত্র। জাতীয় দলে সুযোগ না পেয়ে কাউন্টি ক্রিকেটে গিয়ে নিজেকে ‘প্রমাণ’ করলেন কুলদীপ।
আরও পড়ুন:
ইয়র্কশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে এক ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তাঁর প্রথম ১০ উইকেট। এরপর ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসনের পডকাস্টে ভারতীয় স্পিনার স্বীকার করেছেন, দলে সুযোগ না পেলে তাঁরও মন খারাপ হয়। কুলদীপের কথায়, “দলের পরিকল্পনা কিংবা ভারসাম্যের কারণে অনেক সময় কাউকে বাইরে থাকতে হয়। সেই পরিস্থিতি মেনে নেওয়া সহজ নয়। খারাপ তো লাগেই। আপনি যখন বুঝতে পারেন যে প্রথম একাদশে নেই এবং ম্যাচে নামার সুযোগও হচ্ছে না, তখন স্বাভাবিক ভাবেই খারাপ লাগে।”
তবে সেই হতাশাকে বেশি দিন আঁকড়ে রাখতে চান না কুলদীপ। বরং পরের সুযোগের অপেক্ষায় নিজেকে তৈরি রাখছেন। তিনি বলেছেন, “দলে থাকলে প্রত্যেক ক্রিকেটারই খেলতে চাইবে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। শেষ পর্যন্ত দলের পরিকল্পনাই গুরুত্বপূর্ণ। গত বছরও আশা করেছিলাম কয়েকটি ম্যাচে খেলতে পারব। কিন্তু সুযোগ আসেনি। সেটা মেনে নিয়েছি। আশা করছি, পরের বার হয়তো সুযোগ পাব।”
কাউকে কিছু প্রমাণ করার তাগিদে কাউন্টিতে আসেননি কুলদীপ। তাঁর লক্ষ্য নিজেকে আরও প্রস্তুত রাখা এবং কঠিন পরিবেশে নিজের দক্ষতা পরীক্ষা করা। বাঁহাতি চায়নাম্যানের মন্তব্য, “ইংল্যান্ডের উইকেটে স্পিনারদের জন্য সব সময় খুব বেশি সাহায্য থাকে না। সেই কারণেই এখানে কাউন্টি খেলতে চেয়েছি। কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে পরীক্ষা করতে চাই। এমন পরিবেশে ভালো বোলিং করতে পারলে আত্মবিশ্বাসও বাড়ে। সেই আত্মবিশ্বাস অর্জন করতেই এখানে এসেছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের