Rahul Dravid

আইপিএলের আগে নয়া অভিযান! পুরনো সম্পর্ক ঝালিয়ে দল কিনছেন দ্রাবিড়, সঙ্গী অশ্বিনও

এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায় রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন! নিজস্ব দল কিনতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন মহাতারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৭:০১

options
link
আইপিএলের আগে নয়া অভিযান! পুরনো সম্পর্ক ঝালিয়ে দল কিনছেন দ্রাবিড়, সঙ্গী অশ্বিনও
রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি

এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায় রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন! নিজস্ব দল কিনতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন মহাতারকা। তবে ভারতে নয়। তাঁরা দল কিনবেন ইউরোপে। তবে শুধু ভারতের দুই ক্রিকেটারই নয়। এই লিগে দল কিনবেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু’প্লেসিস, জন্টি রোডসরা।

Advertisement

এবার ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগ চালু হচ্ছে। যার পোশাকি নাম ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। মূলত ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও অ্যাসোসিয়েট দেশগুলো থেকে ক্রিকেটার তুলে আনার জন্য এই পদক্ষেপ। সেখানে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড থেকে দল থাকবে। ইতিমধ্যে আমস্টারডাম, বেলফাস্ট ও এডিনবরার দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিনিয়োগকারীরা কিনেছে।

Advertisement

ছয় দলের টুর্নামেন্টে নরওয়ের গ্লাসগোর দল কিনতে আগ্রহী রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। দু’জনের জনপ্রিয়তা ইউরোপে ক্রিকেটের পরিধি বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন, অশ্বিন কি সেই লিগে খেলবেন? বিবিসি’র রিপোর্টে বলা হচ্ছে, ‘যদি অশ্বিন এই টুর্নামেন্টে খেলে, তা আয়োজকদের জন্য বিরাট সাফল্য হবে।’ অন্যদিকে রাহুল দ্রাবিড় স্কটল্যান্ডের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন। ২০০৩ সালে বিদেশি হিসেবে ম্যাচ খেলে ৬০০ রানও করেন। ফলে স্কটল্যান্ডের সঙ্গে তাঁর যোগাযোগ বহু পুরনো। সম্ভবত এই মাসের শেষেই দল কেনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Advertisement

অন্যদিকে এই লিগে রটেরডামের ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা। যে তালিকায় আছেন ফাফ ডু’প্লেসিস, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। তবে এখনও ডাবলিনের ফ্র্যাঞ্চাইজি কে কিনবে, তা এখনও জানা যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.