ক্রিকেট ভারতীয়দের কাছে ধর্মের মতো। কিন্তু বিশ্বের অনেক দেশেই ব্যাটে-বলের লড়াই জনপ্রিয় নয়। সদ্য জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এবারের এশিয়ান গেমস আয়োজক দেশের অনেকে ক্রিকেটের ‘ক’ জানেন না। তাই অভিনব পন্থায় জাপানিদের ক্রিকেট শেখানোর প্রক্রিয়া চলছে। আর তাতে মুগ্ধ স্বয়ং ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সোশাল মিডিয়ার ভাইরাল পোস্টকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার।
আরও পড়ুন:
ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ম্যাচ। অধিকাংশ দর্শক আশা করেছিলেন, ভারতের দাপট দেখা যাবে। কিন্তু পাল্লা দিয়ে লড়াই করেছে ‘উদিত সূর্যের দেশ’। শেষমেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রেয়স আইয়াররা ২ রানে জিতেছেন। তিন ঘণ্টা অপেক্ষা করতে হলেও স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনায় ভাটা পড়েনি। মজার বিষয়, এঁদের অনেকেই ক্রিকেটের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল নয়।
অতএব উপায়? সেটা ভেবে ফেলেছেন আয়োজকরা। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দর্শকদের হাতে তুলে দেওয়া হয় ক্রিকেটের ‘নোটবুক’। যেখানে জাপানি ভাষায় ক্রিকেটের সব নিয়মকানুন লেখা ছিল। সঙ্গে ছিল একরাশ ছবি। কোথায় ফিল্ডার থাকবে, চার-ছয় কীভাবে হয়, কতরকম ভাবে উইকেট নেওয়া যায়, আম্পায়ারদের কাজ কী, সব বোঝা ছিল সেই নোটবুকে। যা মন ছুঁয়ে গিয়েছে শচীনের।
এক্স হ্যান্ডলে ওই নির্দেশিকার ছবি আপলোড করে কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, ‘ক্রিকেটকে নতুন ঘর খুঁজতে দেখে ভালো লাগছে। ভারত-জাপান ম্যাচটা জমজমাট হয়েছিল। তার সঙ্গে দর্শকদের হাতে যে নিয়মাবলি তুলে দেওয়া হচ্ছিল, তা আমার মুখে হাসি ফুটিয়েছে। আমরাও একদিন জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ খেলেছিলাম। অন্যদেরও সেটা করতে দেখে ভালো লাগছে। জাপান যেভাবে লড়াই করেছে, তাতে ওদের প্রশংসা প্রাপ্য।’
There’s something very special about watching cricket find new homes.
Seeing India play Japan is wonderful in itself, but what made me smile was seeing reckoners being given to the audience at the entrance so they could understand the game better.
We’ve all had our first… pic.twitter.com/1d79UxIziG
— Sachin Tendulkar (@sachin_rt) September 22, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট