Rohit Sharma

‘বেশি চালাকি করিস না!’ রোহিতের জন্মদিনে যুবরাজের মজার পোস্ট ভাইরাল

৩৯ বছরে পা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট দুনিয়ার একাধিক তারকাও শুভেচ্ছা জানান বিশ্বজয়ী ভারত অধিনায়ককে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ০১:৩৯

options
link
‘বেশি চালাকি করিস না!’ রোহিতের জন্মদিনে যুবরাজের মজার পোস্ট ভাইরাল
ফাইল ছবি।

৩৯ বছরে পা রাখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট দুনিয়ার একাধিক তারকাও শুভেচ্ছা জানান বিশ্বজয়ী ভারত অধিনায়ককে। এর মধ্যে ছিলেন যুবরাজ সিং। তার পোস্ট নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

Advertisement

ভারতীয় ক্রিকেটের দুই তারকার বন্ধুত্ব আবারও ধরা পড়ল সোশাল মিডিয়ায়। যুবরাজ সিং একটি মজার ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রোহিত শর্মাকে। ভিডিওর সঙ্গে যুবরাজ লেখেন, ‘বেশি চালাকি করিস না। আমি পাশে নেই তবু শুভ জন্মদিন, ব্রাদারম্যান। অনেক ভালোবাসা।’ সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন যুবি।

Advertisement

ভিডিও দেখা যায়, এক ফ্লোরে রোহিতের সঙ্গে দেখা হতেই মজার কথোপকথনে মাতলেন যুবরাজ। প্রথমেই রোহিতককে দেখে যুবরাজ বলেন, “এই শেরে, তুই এখানে কী করছিস?” রোহিতের জবাব, “একটা অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। কিন্তু জানতাম তুইও আসছিস।” রোহিত আরও বলেন, “তুই আগে বললি না কেন? বললে তোকে বাড়ি থেকে নিয়ে আসতাম।” সঙ্গে সঙ্গে যুবরাজ বলেন, “আমার ফোন আর মেসেজের উত্তর দিলে তবেই তো নিতে আসতিস!”

Advertisement

সেখানেই থামেননি যুবরাজ। খুনসুটির সুরে তিনি বলেন, “ভারতের অধিনায়ক হওয়ার পর তুই বড় মানুষ হয়ে গিয়েছিস। এখন আর বেরনোর সময় নেই।” যদিও রোহিত তা অস্বীকার করে বলেন, “না না, তেমন কিছু নয়। ফোনটা এখানে-ওখানে রেখে দিই, তাই ভুলে যাই।” শেষে যুবরাজ বলেন, “পরের বার ফোনটা ধরিস, তাহলে একসঙ্গে অনুষ্ঠানে যাব।” রোহিতও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর যুবরাজ বলেন, “আমি উপরে যাচ্ছি, একসঙ্গে খাব।” সবশেষে যুবরাজ বলেন, “আমাকে ছাড়া খেয়ে নিস না, বেশি চালাকি করিস না!” উল্লেখ্য, এখানে রোহিতের চরিত্রে অভিনয় করেছেন অন্য কেউ। তবে দু’জনের এই বন্ধুত্বপূর্ণ কথোপকথন ভক্তদের মন জয় করেছে। সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, মাঠের বাইরেও তাঁদের রসায়ন ঠিক ততটাই জমজমাট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.