East Bengal vs Mohammedan SC

গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, বদলে গেল ইস্টবেঙ্গল ম্যাচের ভেন্যু

সূচি অনুযায়ী, সোমবার বারাসত স্টেডিয়ামে দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:০৩

options
link
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, বদলে গেল ইস্টবেঙ্গল ম্যাচের ভেন্যু
ফাইল ছবি।

কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan SC) ম্যাচের ভেন্যু বদলে গেল। সূচি অনুযায়ী, সোমবার বারাসত স্টেডিয়ামে দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে গণেশ পূজার জন্য ওইদিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে না। ফলে বারাসত স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে না।

Advertisement

এই পরিস্থিতিতে কল্যাণীতে সরানোর উদ্যোগ নিয়েছে আইএফএ। শনিবারই ঠিক হয়েছিল, বারাসতে না হলে ম্যাচটি হতে পারে কল্যাণী স্টেডিয়ামে। রবিবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হয়েছে। লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রথম ম্যাচে ভবানীপুরকে হারায় মহামেডান। তবে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। ফলে ওই ম্যাচটি ইস্টবেঙ্গলের জন্য বাড়তি গুরুত্ব রাখে। গ্রুব পর্বে ভবানীপুরের বিরুদ্ধেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আবার মহামেডান প্রথম ম্যাচে শক্তিশালী ভবানীপুরকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ফলে সোমবার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে সাদ-কালো শিবির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের ‘সিনিয়র’ দলের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গলের বাঙালি ব্রিগেড। সুপার সিক্সের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল লালকমল ভৌমিকের দল ইউনাইটেড এসসি। কিন্তু সেই ম্যাচে আক্রমণভাগের ব্যর্থতাই গোল করতে পারেনি লাল-হলুদ শিবির। যার ফলে লিগের লড়াই বেশ কঠিন হয়েছে তাঁদের। অন্যদিকে ওই একই দিনে একই সময়ে নৈহাটিতে ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে করে মহামেডান। গোল করেন ফারদিন আলি মোল্লা ও ইসরাফিল দেওয়ান।

Advertisement

এই মুহূর্তে সুপার সিক্সে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ কোল ইন্ডিয়াকে গোলের মালা পরায় সবুজ-মেরুন শিবির। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মহামেডান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.