East Bengal

ইস্টবেঙ্গলের জন্য সুখবর, ১০ দিনের মধ্যে শহরে এফিয়ং

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হয়ে গেলেও অনেকদিন ধরেই ভারতে আসার ভিসা পাচ্ছেন না এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:৫৭

options
link
ইস্টবেঙ্গলের জন্য সুখবর, ১০ দিনের মধ্যে শহরে এফিয়ং
এফিয়ং এনসুঙ্গুসি।

সমস্যা মিটিয়ে খুব দ্রুত চলে আসছেন ইস্টবেঙ্গলের নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং। আশা করা যাচ্ছে, ভিসা নিয়ে দশ দিনের মধ্যেই শহরে এসে লাল-হলুদের প্র্যাকটিসে নেমে পড়বেন তিনি।

Advertisement

ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে চুক্তি হয়ে গেলেও অনেকদিন ধরেই ভারতে আসার ভিসা পাচ্ছেন না এই নাইজেরিয়ান স্ট্রাইকার। অথচ গত মরশুমে পাঞ্জাব এফসিতে খেলার সময় ভিসা পেতে কোনও সমস্যাই হয়নি। তাহলে কী এমন ঘটল যে, ইস্টবেঙ্গলে সই করেও ভারতে আসার জন্য ভিসা পাচ্ছেন না তিনি? অথচ হাবাসের কোচিংয়ে অনেক দিন ধরেই প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে লাল-হলুদে। এএফসি এবং আইএসএলকে লক্ষ্য করে বিভিন্ন সিচুয়েশন প্র্যাকটিস করানো হচ্ছে রোজ। কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগটাই পাচ্ছেন না ইস্টবেঙ্গলের নাইজেরিয়ান স্ট্রাইকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, শিল্ড শুরু হচ্ছে। তারপরেই এএফসি। আর সামনের মাসে আইএসএল । খোঁজখবর নিয়ে নিয়ে যা জানা গেল, পাসপোর্ট জনিত সমস্যায় গত কয়েকদিন ধরেই জেরবার ছিলেন তিনি। যে কারণে ভারতে আসার জন্য ভিসা পাচ্ছিলেন না। জানা গিয়েছে, সেই পাসপোর্টের সমস্যা মিটিয়ে ফেলেছেন এফিয়ং। ফলে এখন আর কলকাতায় আসতে কোনও সমস্যা নেই। ভিসার আবেদন করে দিয়েছেন। হয়তো সাত-দশ দিনের মধ্যে কলকাতায় চলে আসবেন তিনি।

Advertisement

এদিকে, কলকাতা লিগে যাঁরা ভালো খেলেছেন, সেই অঙ্কন ভট্টাচার্যদের দলে রেখেই শিল্ডের পরিকল্পনা করছেন আন্তেনিও লোপেজ হাবাস। শুধু অঙ্কন নন। কলকাতা লিগে আর যে যে ফুটবলার ভালো খেলে দলকে রানার্স করিয়েছেন, প্রত্যেক ফুটবলারকেই শিল্ডের দলে রাখার পরিকল্পনা করেছেন লাল-হলুদ কোচ। আইএসএল শুরুর আগে দেখে নিতে চাইছেন, লিগে ভালো খেলা ফুটবলারদের মধ্যে কতজনকে তিনি আইএসএলের দলে রাখতে পারেন। তবে শিল্ডে ৬ জন বিদেশি ফুটবলার সই করিয়ে ৬ জনকেই খেলানোর নিয়ম রয়েছে। কিন্তু হাবাস ৬ জন বিদেশি ফুটবলারকে খেলানোর সুযোগ পাচ্ছেন না। হাতে ৫ জন থাকলেও, পাঁচজনকেই দলে রাখবেন কি না, এখনও ঠিক করে উঠতে পারেননি হাবাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.