FIFA World Cup 2026

এক টিকিটের মূল্য ‘মাত্র’ ২১ কোটি! ফুটবল বিশ্বকাপ ফাইনালের দর আকাশছোঁয়া, কেন এত দাম?

একটা টিকিটের দাম ২১ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে বিশ্বাস করে নিন। ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১.৬৭ কোটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৭:২৪

options
link
এক টিকিটের মূল্য ‘মাত্র’ ২১ কোটি! ফুটবল বিশ্বকাপ ফাইনালের দর আকাশছোঁয়া, কেন এত দাম?

একটা টিকিটের দাম ২১ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে বিশ্বাস করে নিন। ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১.৬৭ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কাটতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন। যার এক-একটির মূল্য ২১ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল?

Advertisement

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পিছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে এক-একটি টিকিটের দাম ২১ কোটি টাকা। যেহেতু গোলের পিছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২,০৭,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় ১ কোটি ৯৫ লক্ষ টাকা। অন্যদিকে, সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যাটাগরি দুইয়ের একটি আসনের দাম চাওয়া হয়েছে ১,৩৮,০০০ ডলার। অর্থাৎ ১ কোটি ৩০ লক্ষ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত পুনঃবিক্রয় সাইটে ফাইনালের সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ছিল ১০,৯২৩.৮৫ ডলার।

Advertisement

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ ১৯ হাজার টাকা। ভারত তো বটেই, পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা। তৃতীয় বিভাগের দাম ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এগুলো ছিল ফিফার নিজস্ব সাইটে। এবার পুনঃবিক্রয় সাইটে দাম সমস্ত সীমা ছাড়িয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.