ঘরোয়া লিগের ডার্বি নিয়ে উন্মাদনা বাড়ছে ক্রমশই। শুক্রবারই দেখা গিয়েছে, মোহনবাগান (Mohun Bagan) সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস নিজে ডার্বির স্ট্রাটেজি সাজাচ্ছেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল (East Bengal) অনুশীলনে দেখা মিলল বিনো জর্জের। এবারের লিগে বিনোকে ঘরোয়া লিগের দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি। স্বাধীনভাবেই এই লিগে আকাশ হেমব্রেমদের অনুশীলন করাচ্ছিলেন অর্চিস্মান বিশ্বাস। এদিন হঠাৎই বিনোর আগমন বুঝিয়ে দিল ডার্বির মতো ম্যাচে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক এতটুকু ফাঁক রাখতে নারাজ।
আরও পড়ুন:
ডুরান্ড ফাইনালে বিধ্বস্ত হওয়া মোহনবাগান চাইছে যে কোনও মূল্যে এই ডার্বি জিততে। সিনিয়র দলের একঝাঁক ফুটবলার সোমবার খেলবেন তা নিয়ে সন্দেহ নেই। অনুশীলনেও তার প্রতিফলন দেখা গিয়েছে। মনবীর সিং, লিস্টন কোলাসো, শুভাশিস বসু-সহ একঝাঁক সিনিয়র ফুটবলারদের এই ডার্বির জন্য তৈরি করছেন দিলেমপেরিস। এমনকী রেজিস্ট্রেশন করানো হয়েছে আপুইয়া ও ছাংতেকেও। সকলকেই সোমবারের ডার্বিতে দেখা যেতে পারে।
এতদিন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস ডার্বিতে সিনিয়র দলের ফুটবলারদের ছাড়তে চাইছিলেন না। সূত্রের খবর, বরিস সিং, নরেন্দর গোহলাথ, আসিফ কে ও শৌভিক চক্রবর্তীকে নিয়ে রেজিস্ট্রেশন করানোর পরিকল্পনা ছিল লাল-হলুদ ম্যানেজমেন্টের। যদিও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, কোনও সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হয়নি।
ঘরোয়া লিগের জন্য ডেভিড, বিষ্ণু, জেসিনদের মতো ফুটবলারকে আগেই রেজিস্ট্রেশন করানো হয়েছিল। এর পাশাপাশি যদি সিনিয়র দলের এই চার ফুটবলার শেষ পর্যন্ত যোগ দেন ডার্বিতে তাহলে শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের। গত মরশুমে আইএসএল জয়ের পর থেকেই যে সাফল্যের চাকা ঘুরছে, তা আর থামাতে চায় না লাল-হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে ডুরান্ড হারের বদলার ম্যাচ হিসাবে দেখতে চাইছে মোহনবাগান। স্বাভাবিকভাবেই এই ম্যাচে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মনবীর, লিস্টনরা।
উল্লেখ্য, আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এই মাঠে প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি তাই বারাসতের ক্রীড়াঙ্গনের কাছেও বিশেষ প্রত্যাবর্তন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক! উৎসবের আগে পরিষেবা সচল রাখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা
-
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘পাপমোচন’ রাজপালের!
-
সরকারি কর্মীদের জন্য সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, পাবেন বর্ধিত ডিএ
-
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা