বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত ব্রাজিলের। অন্যদিকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দু’টো মিলিয়ে নেইমারের একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে মি. জোয়াকিম ক্লেমেন্টকে উদ্দেশ্য করে ব্রাজিল তারকার পোস্ট, ‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন।’ তারপরই নেটদুনিয়ার প্রশ্ন, কে এই ক্লেমেন্ট? কেন তাঁকে নিয়ে পোস্ট করলেন নেইমার?
আরও পড়ুন:
তার উত্তর খুঁজতে ফিরে যেতে হবে দিন কয়েক আগে। বিশ্বকাপ শুরুর আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করেন। অনেক সময় সেগুলো মিলেও যায়। যেমন, জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। এর আগে তিনবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। মিলিয়েও দিয়েছেন। ২০১৪-র জার্মানি, ২০১৮-র ফ্রান্স ও ২০২২-র আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কথা তিনি আগেভাগেই জানিয়ে রেখেছিলেন। তিনি নাকি রীতিমতো অঙ্ক করে এই হিসেব করতেন।
এবার বিশ্বকাপ নিয়ে ক্লেমেন্ট জোড়া ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, নেদারল্যান্ডস এবার বিশ্বকাপ জিতবে। আর জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে। ঘটনাচক্রে দু’টি ভবিষ্যদ্বাণীই একদিনে ভুল প্রমাণ হয়ে গিয়েছে। জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোয় উঠেছে। অন্যদিকে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এমন সুযোগ কি আর নেইমার ছাড়েন?
ব্রাজিলের ম্যাচের পরই নেইমার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘মি. জোয়াকিম ক্লেমেন্ট, পরের বিশ্বকাপে চেষ্টা করবেন।’ তখনও নেদারল্যান্ডসের ম্যাচ হয়নি। সেই ম্যাচে ডাচদের বিদায়ের পর ব্রাজিল কিংবদন্তি ফের পোস্ট করবেন, ‘আপনি আবার ব্যর্থ হলেন।’ ক্লেমেন্ট বলেছিলেন, “ব্রাজিলের এই প্রজন্মের প্লেয়াররা ভালো নয়।” জাপানকে হারিয়ে সেটার যোগ্য জবাব দিলেন তরুণ সেলেকাওরা।
Sr. Joachim klement … favor tentar na próxima copa 😉
— Neymar Jr (@neymarjr) June 29, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন?
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু
-
আমেরিকায় জন্মালেই মার্কিন নাগরিক, ট্রাম্পকে ধাক্কা দিয়ে ১৫৬ বছরের পুরনো আইন বহাল সুপ্রিম কোর্টের