Asian Games 2026

এশিয়াডে ফের হাতছাড়া সোনা! শুটিংয়ে দলগত বিভাগে রুপো জয় ভারতের 

চলতি এশিয়াডে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ৩। তিনটিই রুপো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:১৫

options
link
এশিয়াডে ফের হাতছাড়া সোনা! শুটিংয়ে দলগত বিভাগে রুপো জয় ভারতের 
হিমাংশু ধিলন, পার্থ মানে এবং রুদ্রাঙ্ক্ষ পাটিল। ছবি এক্স। 

এশিয়ান গেমসে শুটিং থেকে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপো জিতল ভারত। হিমাংশু ধিলন, পার্থ মানে এবং রুদ্রাঙ্ক্ষ পাটিলের হাত ধরে এল এই পদক। চলতি এশিয়াডে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ৩। তিনটিই রুপো।

Advertisement

৬০ শটের কোয়ালিফিকেশনে দুর্দান্ত পারফরম্যান্স করেন রুদ্রাঙ্ক্ষ। ৬৩১.৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হন। হিমাংশু ৬৩০ পয়েন্ট নিয়ে সপ্তম এবং পার্থ ৬২৮.৩ পয়েন্ট নিয়ে পরের দিকে শেষ করেন। তিন জনের সম্মিলিত স্কোর দাঁড়ায় ১৮৯০.১। সোনা অবশ্য হাতছাড়া হয় ভারতের। ১৮৯৯.০ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেয় চিন। ১৮৮৪.২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ দক্ষিণ কোরিয়ার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে এটি রুদ্রাঙ্ক্ষের দ্বিতীয় এশিয়াড পদক। হ্যাংঝৌয়ে ২০২৩ সালের আসরে এই ইভেন্টেই সোনা জিতেছিলেন তিনি। কেবল দলগত ইভেন্টেই নয়, ব্যক্তিগত ইভেন্টেও ভারতের আশার আলো রুদ্রাঙ্ক্ষ ও হিমাংশু। কোয়ালিফেকশন পর্বে প্রথম আটে থাকায় দু’জনেই ব্যক্তিগত বিভাগের ফাইনালে জায়গা করে নিয়েছেন। রুদ্রাঙ্ক্ষ তৃতীয় এবং হিমাংশু সপ্তম হয়ে যোগ্যতা অর্জন করেন।

Advertisement

রবিবারও শুটিং থেকেই এসেছিল ভারতের জোড়া রুপো। এশিয়ান গেমসে প্রথম পদক ঘরে তুলেছিল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্সা বিনোদ। পরে এলাভেনিল ব্যক্তিগত ইভেন্টেও রুপো জেতেন। অল্পের জন্য রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ১৯০৪.২ স্কোরে সোনা জেতে চিন। সেখানে ভারতের পয়েন্ট ১৮৯৮। এলাভেনিল ভালারিভান ৬৩৩.৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেখানেও রুপো জিতেছিলেন। এটাই তাঁর প্রথম এশিয়াড পদক।

২০১৮ সালের জাকার্তা এশিয়াডে ১৯ বছর বয়সে অংশ নিয়েও ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারেননি। গত বছর শিমকেন্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২৫৩.৬ পয়েন্ট তুলে এশীয় রেকর্ড গড়েছিলেন এলাভেনিল। ২০২৬ সালে নয়াদিল্লিতে সেই খেতাবও ধরে রাখেন তিনি। গত এশিয়াডে ভারতীয় শুটারেরা মোট ২২টি পদক জিতেছিলেন। এরমধ্যে ৭ সোনা, ৯ রুপো এবং ৬ ব্রোঞ্জ। এবারও ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন শুটাররা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.