বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্ব চলছে। ‘রাউন্ড অফ থার্টি টু’-র ম্যাচ চলছে। পৃথিবীর ফুটবল-বিদ্বজ্জনরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে, কিলিয়ান এমবাপের ফ্রান্স যা খেলছে, তাতে আশপাশে কাউকে পাওয়া যাচ্ছে না। কিন্তু স্পেনের ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল (Lamine Yamal) তা মানেন না। আঠারো বছর বয়সি স্পেন মহাতারকা কোনওভাবে মানতে রাজি নন যে, ফ্রান্স তাঁদের থেকে ধারেভারে এগিয়ে। বরং ইয়ামালের ঘোর বিশ্বাস, শেষ পর্যন্ত বিশ্বজয়ী হবে স্পেনই!
আরও পড়ুন:
আজ বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে নকআউট পর্ব শুরু হচ্ছে স্পেনের। কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর বিশ্বকাপের গ্রুপ পর্বে মন্দ খেলেনি স্পেন। সৌদি আরবকে তারা চার গোলে হারিয়েছে। শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে এক গোলে। কিন্তু লুইস দে লা ফুয়েন্তের স্পেনের সবচেয়ে বড় সমস্যা হল, চোট-আঘাত। স্পেন জার্সিতে ইয়ামালের ‘পার্টনার ইন ক্রাইম’ নিকো উইলিয়ামস যেমন চোটের কবলে পড়েছেন। বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে টুর্নামেন্ট জেতার অন্যতম ফেভারিট ধরা হলেও, এমবাপের ফ্রান্সকে দেখার পর সে মতামত বদলে গিয়েছে। যে রায় প্রবল অপছন্দ ইয়ামালের।
‘‘শুনুন, কোনও টিমকেই হারানো অসাধ্য নয়। পরিষ্কার বলছি, ফ্রান্স আমাদের চেয়ে ভালো টিম, ভাবনাটাই ভুল। ইউরোতেও তো ফ্রান্স পারেনি আমাদের হারাতে। তাই ফেভারিট বলে কিছু নেই। যখনই কোনও টুর্নামেন্ট আসে, আমি সেটা জেতার কথা ভাবি। বিশ্বকাপের ক্ষেত্রেও আলাদা কিছু হচ্ছে না। আমি যেমন এই মুহূর্তে বিশ্বকাপ জেতার কথা ভাবছি,’’ স্পেনের এক সংবাদপত্রকে বলে দিয়েছেন ইয়ামাল।
তাঁকে পালটা স্মরণ করিয়ে দেওয়া হয় যে, স্পেন বিশ্বকাপের গ্রুপ পর্বে মোটেও ফ্রান্সের মতো একচ্ছত্র আধিপত্য দেখায়নি। ইয়ামাল যা নিয়ে পালটা দিয়েছেন। বলেছেন, ‘‘তাতে কী? গ্রুপ পর্বে কী হল না হল, তাতে কী এসে যায়? গ্রুপ স্টেজের কোনও দামই নেই।’’ অস্ট্রিয়া ম্যাচের আগে তিনি বলেন, “বিশ্বকাপের গ্রুপ পর্ব পছন্দ করি না আমি। নকআউটের ম্যাচগুলো আমার ভালো লাগে। এখন থেকেই তো আসল মজা শুরু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান