মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। ‘এ’ গ্রুপে রয়েছে মশাল গার্লস। সেখানে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে তারা। লাল-হলুদের প্রতিপক্ষ হতে চলেছে মালয়েশিয়া, বাংলাদেশ, গুয়ামের ক্লাবগুলি।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে আইডব্লিউএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে পড়েছে আয়োজক সাবাহ এফএ (মালয়েশিয়া), রোভার্স এফসি (গুয়াম) এবং রাজশাহী স্টার্স এফসি (বাংলাদেশ)। এশিয়ার সর্বোচ্চ স্তরের এই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলবে লাল-হলুদ। গত মরশুমে প্রাথমিক পর্বের বাধা টপকে মূলপর্বে উঠেছিল লাল-হলুদ। সেখানে তারা খেলেছিল চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। গ্রুপ পর্বে জয় তুলে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হিসাবেও ইতিহাস গড়েছিল তারা।
আরও পড়ুন:
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের খেলা কবে? ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় হবে ম্যাচগুলি। সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে চলবে প্রতিযোগিতা। মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি মূলপর্বে উঠবে। সেখানে অপেক্ষা করছে সরাসরি যোগ্যতা অর্জন করা ছ’টি ক্লাব– গতবারের চ্যাম্পিয়ন নায়েগোহিয়াং উইমেন্স এফসি (উত্তর কোরিয়া), মেলবোর্ন সিটি এফসি (অস্ট্রেলিয়া), হোয়াচেওন কেএসপিও ডব্লিউএফসি (দক্ষিণ কোরিয়া), আইএনএসি কোবে লিওনেসা (জাপান), বেজিং জিংতান এফসি (চিন) এবং হো চি মিন সিটি উইমেন্স এফসি (ভিয়েতনাম)।
প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর সেপ্টেম্বরে হবে মূলপর্বের ড্র। নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই।
ইস্টবেঙ্গলের সূচি
১৭ আগস্ট: ইস্টবেঙ্গল বনাম রাজশাহী স্টার্স (বাংলাদেশ)
২০ আগস্ট: রোভার্স এফসি (গুয়াম) বনাম ইস্টবেঙ্গল
২৩ আগস্ট: ইস্টবেঙ্গল বনাম সাবাহ এফএ (মালয়েশিয়া)
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতে বেড়াতে এসে পরজীবীর কবলে! ব্রিটিশ মহিলার মগজে কিলবিল করছে ফিতাকৃমি
-
কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার! বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে ৭
-
অদিতিকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, দেবরাজকে বারাসত আদালতে ডিম-হামলা
-
মার ঝাড়ু মার! বিশ্বকাপের মঞ্চেও অমলিন জাপানি সূর্যোদয়
-
কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পওয়ারের দল! কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে! কী শর্তে?