শুভেন্দু অধিকারীর সেকুলারিজম মন্তব্যের জল গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে মামলা হয়েছিল আদালতে। তাতেই জয় পেলেন শুভেন্দু। প্রধান বিচারপতি খারিজ করে দিলেন মামলা।
এই বিষয়ে আরও খবর
‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।
‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, “বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।” তাঁর দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের ‘বেসিক্যাল স্ট্রাকচার’, সাধারণ পরিকাঠামো। সেখানে বিজেপি অ্যান্টি-সেকুলারিজম কাজ করছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সংবিধানের বিরোধিতা করছেন বলেও দাবি করেন তিনি।
আজ, কলকাতা হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রধান বিচারপাতি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের আবেদন? সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি বলেন, কোনও আইনি কারণ দেখাতে পারেনি মামলাকারী। তাই মামলা খারিজ। অর্থাৎ স্বস্তি পেলেন শুভেন্দু।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষায় দুর্নীতি! এবার ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বিহার, মিছিল রুখতে জলকামান পুলিশের
-
শান্তির ধুয়ো তুলে ইরানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুনির, ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান?
-
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?
-
স্বামীর মঙ্গল কামনায় ইন্দ্রের কবজিতে রক্ষাসূত্র বেঁধে ছিলেন ইন্দ্রাণী, কীভাবে শুরু হয় রাখি?
-
‘দুর্নীতির দায় দল কখনওই নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল শমীকের সতর্কবার্তা



