গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের নয়া সুপ্রিম লিডার হয়েছেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। তার পর পেরিয়ে গিয়েছে ১০০ দিনেরও বেশি সময়। কিন্তু এখনও সমাহতি করা যায়নি খামেনেইকে।
আরও পড়ুন:
তেহরানের তরফে জানানো হয়েছিল, মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তবে তার আগে তাঁর মরদেহ নিয়ে ইরানের একাধিক শহরে শোক সমাবেশের আয়োজন করা হবে। কিন্তু ১০০ দিন পেরিয়ে গেলেও কেন এখনও সমাহিত করা গেল না খামেনেইকে? জানা যাচ্ছে, ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ। বর্তমান পরিস্থিতিতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে। তবে খামেনেইয়ের দেহ বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়ে ইরানের তরফে কিছু জানানো হয়নি। যদিও দেহের অবস্থা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে।
ইরানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে হবে পুত্র মোজতবাকে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই পরিস্থিতি এখন নেই। এদিকে ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে একবারও তিনি জনসমক্ষে আসেননি। যার মূল কারণ হল প্রাণহানির আশঙ্কা। সাম্প্রতিক অতীতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় বরাত জোরে বেঁচে যান মোজতবা। তবে তিনি গুরুতর আহত। তাঁর মুখ এবং পায়ে গুরুতর চোট লেগেছে। এমনকী তাঁর মৃত্যু নিয়েও জল্পনা ছড়ায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর