ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর একাই কাটিয়েছেন ২২টা বছর। মানুষ করেছেন দুই ছেলে সুলেমান এবং কাশেমকে। এবার বিয়ে করলেন ব্রিটিশ সুন্দরী জেমিমা গোল্ডস্মিথ। প্রচারের আলো থেকে একেবারে দূরে থেকেই বিয়ে সেরেছেন ক্যামেরন ও’রেইলির সঙ্গে। তবে এবার বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জেমিমা। সেখানে দেখা যাচ্ছে, জেমিমাকে বিয়ের আসর পর্যন্ত এগিয়ে দিচ্ছে তাঁরই দুই পুত্র।
আরও পড়ুন:
অ্যাঙ্কেল লেংথ সাদা গাউন পরেছিলেন জেমিমা। অন্যদিকে ক্যামেরনের পরনে ছিল কালো সুট। ছবি দেখে অনুমান, পুরনো কোনও গির্জায় বিয়ে সেরেছেন তাঁরা। ক্যামেরনের আগের পক্ষের সন্তানরাও বিয়েতে উপস্থিত ছিলেন। সকলের সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন জেমিমা। নিজেই জানিয়েছেন, গির্জার দরজা থেকে বিয়ের আসর পর্যন্ত তাঁর দুই পাশে হাত ধরে থেকে এগিয়ে দিয়েছেন দুই পুত্র সুলেমান এবং কাশেম।
উল্লেখ্য, কলেজে পড়ার সময়েই বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রেমে পড়েন জেমিমা। একেবারে সিনেমার মতো পড়াশোনা ছেড়ে ইমরানের সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাত্র ২১ বছর বয়সি জেমিমা। ইংল্যান্ডের পাট চুকিয়ে, পড়াশোনা অসমাপ্ত রেখে সুন্দরী জেমিমা পাড়ি দেন পাকিস্তানের শ্বশুরবাড়িতে। ২২ বছরের ফারাক ছিল দু’জনের মধ্যে। কিন্তু ইমরানের পাশে সবসময় থেকেছেন জেমিমা। তবে শেষ পর্যন্ত এত চ্যালেঞ্জ সামলাতে পারেননি জেমিমা। ২০০৪ সালে ভেঙে যায় তাঁর বিয়ে।
অবশ্য বিচ্ছেদের পরও বহুবার ইমরানের হয়ে মুখ খুলেছেন তিনি। সময়ে-অসময়ে প্রাক্তন স্বামীর নানা উপকার করেছেন, সেকথা স্বীকার করে নেন ইমরানও। দীর্ঘদিন খান পদবিও ব্যবহার করতেন জেমিমা। তবে ২০১৫ সালে ইমরান দ্বিতীয়বার বিয়ে করতেই খান পদবি ত্যাগ করেন তিনি। আপাতত জেলে বন্দি ইমরান। তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতিও হয়েছে। এহেন পরিস্থিতিতেই কয়েকদিন আগে বিয়ে সেরে ফেলেন জেমিমা। জেমিমার স্বামী, ৬২ বছর বয়সি ক্যামেরন মূলত আইরিশ এবং অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। বেশ কয়েকটি সংবাদসংস্থা পরিচালনা করেছেন তিনি। কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ করার সময় থেকেই ক্যামেরনের সঙ্গে জেমিমার ঘনিষ্ঠতা বাড়ে। এবার একসঙ্গে জীবন কাটাবেন দু’জনে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের