Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Sourav Ganguly

সৌরভের বায়োপিকের শুটিংয়ে মাঠ নষ্ট! বিরাট জরিমানা, অবনমনের শাস্তির কোপে ইংল্যান্ডের ক্লাব

বিস্ফোরক অভিযোগ এনেছে ১৪৭ বছর পুরনো ঐতিহ্যবাহী ক্লাব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৩৬

options
link
সৌরভের বায়োপিকের শুটিংয়ে মাঠ নষ্ট! বিরাট জরিমানা, অবনমনের শাস্তির কোপে ইংল্যান্ডের ক্লাব zoom
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাও।
Advertisement

তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’। আর তার জেরে মহাসমস্যায় ইংল্যান্ডের এক ক্লাব! ইতিমধ্যে ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। যার ফলে অবনমনে চলে যেতে পারে লেস্টারশায়ার কাউন্টি ক্লাব। ১৪৭ বছর পুরনো ক্লাব অভিযোগ এনেছে, সৌরভের বায়োপিকের জন্য তাদের পিচ খারাপ হয়ে গিয়েছে। আর সেই কারণে কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে।

আগস্টের শেষদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের বিরুদ্ধে লেস্টারশায়ারের ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচের পিচকে ‘নিম্নমানের’ তকমা দিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। তারা সেই ম্যাচটি জিতলেও খারাপ পিচের জন্য ১৯ পয়েন্ট কেটে নেওয়া হয় ও আরও ৮ পয়েন্ট শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাদের ৫০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন পিচের এই অবস্থা? লেস্টারশায়ারের প্রধান গ্রাউন্ডসম্যান কারণ হিসেবে বলেছেন, “ম্যাচের চারদিন আগে মাঠে বলিউডি সিনেমার শুটিং ছিল। আমাকে পিচে কাজ করতে দেওয়া হয়নি। তাই পিচ ঢাকা বা কোনও কিছুর অনুমতি ছিল না।” কিন্তু এই যুক্তি গ্রাহ্য হয়নি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। ম্যাচ চলাকালীন পিচে অসমান বাউন্স ছিল। পিচে ফাটল বাড়তে থাকে। ম্যাচ রেফারি জানিয়েছেন, অন্তত ৪৩ বার বল অসমানভাবে বাউন্স করেছে। কমিটি মেনে নিয়েছে যে, লেস্টারশায়ার ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেনি। কিন্তু শাস্তি মেনে নিতেই হবে।

২৭ পয়েন্ট কেটে নেওয়ায় ১৩ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৯২। পয়েন্ট তালিকায় সবার নীচে। অবনমন বাঁচাতে এখন তাদের কাছে দু’টো উপায়। হয় পরের ম্যাচে জিততেই হবে। নয়তো ১০ দিনের মধ্যে আপিল করে জিততে হবে। উল্লেখ্য, ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেও এআই দিয়ে কেন ছবি বানানো হয়েছে, তা নিয়ে বিতর্ক হয়। মহারাজের চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে দর্শক-অনুরাগীমহলের একাংশের। আগামী বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.