জার্মানির আঞ্চলিক নির্বাচনে (Germany State Elections) ক্রমশ কোণঠাসা হচ্ছে চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের রক্ষণশীল দল ‘ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন’ (সিডিইউ)। দিনকয়েক আগেই ‘হিটলারপন্থী’ দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার অতিবামদের পালা। দি লিঙ্কে নামে অতি বামপন্থী দলটি জিতে গিয়েছে বার্লিনের নির্বাচনে। ১৯৯০ সালের পর এই প্রথমবার শহরের ক্ষমতা দখল করতে পারে বামপন্থীরা।
আরও পড়ুন:
সোমবার আরও দুই প্রদেশের ফল প্রকাশ হয়েছে। একটিতে জিতেছে অতিদক্ষিণপন্থী দল। অন্যটিতে অতিবামপন্থী শিবির। এই নিয়ে জার্মানির তিনটি প্রদেশের ভোটের ফলাফল প্রকাশ্যে এল। দু’সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় প্রদেশ স্যাক্সনি-আনহাল্টের ভোটের ফল প্রকাশ্যে আসে। সেখানে অতিদক্ষিণপন্থী অভিবাসনবিরোধী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) ৪৩.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। মার্জের রক্ষণশীল দল পায় ১৭.২ শতাংশ ভোট।
বার্লিন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ার ভোটের ফল প্রকাশ্যে আসে সোমবার। ‘হিটলারপন্থী’ বলে পরিচিত দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ জিতে গিয়েছে মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ায়। কিন্তু জার্মানির রাজধানী চলে গেল অতিবামদের দখলে। মূলত থাকার জায়গার আকাশছোঁয়া খরচ নিয়ে প্রচার করেছিলেন বাম প্রার্থীরা। সরকারি বাসস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মন্ত্রেই বাজিমাত। তবে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। অন্যান্য বাম শরিকদের সঙ্গে জোট করে তবে বার্লিনের মেয়র পদে বসতে পারেন অতিবাম প্রার্থী।
উল্লেখ্য, জার্মানির সাম্প্রতিক নির্বাচনে নজর কেড়েছে হিটলারপন্থী দলের সাফল্য। অভিবাসনবিরোধী দলটি নির্বাচনে বড় জয় পেয়েছে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে। মনে করা হচ্ছে, ইউরোপের বাড়ন্ত শরণার্থী সমস্যাই এর কারণ। ভোটের প্রচারে শরণার্থীমুক্ত রাষ্ট্রবাদী দেশ গড়ার ডাক দিয়েছিল ‘হিটলারপন্থী’ দলটি। এবার তারা জয় পেল মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া প্রদেশেও। ইউরোপের রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জার্মানিতে জাতীয় পর্যায়েও এএফডি ক্রমশ সবচেয়ে জনপ্রিয় দল হয়ে উঠছে। একাধিক কর্মসূচির মাধ্যমে নিজেদের কট্টর অবস্থানকে তুলে ধরছে তারা। মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দা ভোটাররা এই বিষয়গুলিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা