9/11 attack

নজর ঘুরলেই হতে পারে ৯/১১-র মতো হামলা! বিশ্বকে সতর্কবার্তা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ২৫তম বর্ষে বিশ্বকে সতর্ক করলেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককলাম। তাঁর দাবি, ৯/১১-র মতো জঙ্গি হামলার নীলনকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২১:২১

options
link
নজর ঘুরলেই হতে পারে ৯/১১-র মতো হামলা! বিশ্বকে সতর্কবার্তা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের
৯/১১-র মতো হামলার সতর্কতা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের।

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ২৫তম বর্ষে বিশ্বকে সতর্ক করলেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককলাম। তাঁর দাবি, ৯/১১-র মতো জঙ্গি হামলার নীলনকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। যেখানে গোয়ান্দাদের নজর নেই এমন যে কোনও জায়গায় হামলা হতে পারে। শুধু তাই নয়, আল-কায়দা নিয়ে বিশ্বকে সতর্ক করে ম্যাককলামের দাবি, আল-কায়দা দুর্বল হলেও এখনও তারা বড় হামলার ক্ষমতা রাখে।

Advertisement

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় এক কলামে ম্যাককলাম লিখেছেন, ‘২০০১ সালের হামলা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। কিন্তু শুধুমাত্র অতীতের হামলার বিশ্লেষণ করেই ভবিষ্যতের বিপদ এড়ানো সম্ভব নয়। পরবর্তী সময় কোথায় বড় হামলা হবে, কীভাবে হবে, কোন প্রযুক্তি ব্যবহৃত হবে সেসব আগে থেকে জানা যায় না। ফলে গোয়েন্দা সংস্থাগুলিকে পুরনো ঘটনা থেকে সতর্ক হওয়ার পাশাপাশি নতুন ধরনের হামলার ঝুঁকির দিকে নজর রাখতে হবে। কে বলতে পারে, ইতিমধ্যেই হয়ত কোথাও হামলার ছক সাজিয়ে ফেলেছে জঙ্গিরা।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাককলামের মতে, ‘২০০১ সালের হামলা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। কিন্তু শুধুমাত্র অতীতের হামলার বিশ্লেষণ করেই ভবিষ্যতের বিপদ এড়ানো সম্ভব নয়।’

ম্যাককলাম বলেন, ‘৯/১১-র মতো হামলা বিশ্বের কোথায় কীভাবে আসবে তা কেউ জানে না। এমন জায়গা থেকে হয়ত আসবে যেখানে গোয়েন্দাদের বিশেষ নজর নেই।’ তাঁর আরও দাবি, ‘আল-কায়দার মতো জঙ্গি সংগঠন দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু তাদের ক্ষমতা শেষ হয়ে যায়নি। এখনও বড় হামলা চালানোর ক্ষমতা রাখে এই সন্ত্রাসী সংগঠন। সম্প্রতি ম্যাঞ্চেস্টারে কয়েকশো ইহুদিদের উপর ভয়ংকর জঙ্গি হামলার ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে জঙ্গিরা তাদের পরিকল্পনা সাজাচ্ছে।’ তবে হামলা শুধু জঙ্গি সংগঠনের থেকেই আসছে না, রাষ্ট্র-মদতপুষ্ট নাশকতা, অপরাধীদের দিয়ে হামলা এবং বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হামলার মতো ঘটনা বাড়ছে বলে জানান ব্রিটিশ গোয়েন্দা প্রধান।

Advertisement

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ২০০১ বিশ্বের ইতিহাসে ভয়ংকর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল আমেরিকায়। পরপর দুটি বিমান আছড়ে পড়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। আর একটি হামলা হয় ওয়াশিংটনের টুইন টাওয়ারে। চতুর্থ বিমানটি ভেঙে পড়ে পেনসিলভেনিয়ার মাঠে। ভয়াবহ এই হামলায় অন্তত ৩০০০জনের মৃত্যু হয়। আল-কায়দার ১৯ জন সদস্য ৪টি বিমান হাইজ্যাক করে এই হামলা চালিয়েছিল। গোটা হামলার নেপথ্যে ছিল ওসামা বিন লাদেন। এই হামলা শুধু আমেরিকা নয়, প্রশ্নের মুখে পড়ে গোটা বিশ্বের নিরাপত্তা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.