সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত মার্কিন মুলুক। এবার আমেরিকার নিউ জার্সি শহরে বন্দুকবাজের হানা। দীর্ঘক্ষণ চলা গুলির লড়াইয়ের পর দুই হামলাকারী-সহ মৃত্যু হয়েছে ছ’জনের। এই ঘটনায় আতংক ছড়িয়েছে শহরে।
স্থানীয় সময় মতে মঙ্গলবার বিকেলে ম্যানহাটনে হাডসন নদী সংলগ্ন একটি গ্রসারি শপে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে দুই বন্দুকবাজ। পুলিশপ্রধান মাইকেল কেলি জানিয়েছেন, স্টোরের ভেতরেই দুই বন্দুকবাজ ও পুলিশের এক গোয়েন্দা অফিসার-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আচমকাই গ্রসারি শপে গুলি চালাতে শুরু করে দুই কালো পোশাক পরিহিত ব্যক্তি। একটি ট্রাকে চড়ে ঘটনাস্থলে আসে দুই বন্দুকবাজ। চার ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে এফবিআই ও পুলিশের বিশেষ বাহিনী SWAT। এনকাউন্টারে একটি রোবটও ব্যবহার করে পুলিশ।
Our hearts break for the family of the fallen @jcpolicedept officer and for the entire law enforcement family. Today’s tragic events serve as a stark reminder of how our brave first responders stand ready to run to danger at a moment’s notice to keep us safe. https://t.co/tDyOHxY4TB
Advertisement— AG Gurbir Grewal (@NewJerseyOAG) December 10, 2019
সূত্রের খবর, একটি মাদক পাচারচক্রের মধ্যে চলা গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা। যদিও এনিয়ে পুলিশ এখনও মুখ খলেনি। এদিকে, মৃত পুলিশকর্মীর নাম জোসেফ সিলস (৪০)। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নিউ জার্সি শহরের মেয়র স্টিভেন ফুলপ। তিনি বলেন, “আজ শহরের জন্য একটি কঠিন দিন। শুধু পুলিশকর্মী হিসেবে নয়, নাগরিক হিসেবেও জোসেফ এই শহরটিকে ভালবাসত। এই শহরকে সুরক্ষিত রাখতে তাঁর অবদান ভুলা যায় না।” নিউ জার্সির শ্যুটআউট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেন, “নিউ জার্সিতে ভয়াবহ শ্যুট আউটের কথা সবে শুনলাম। কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” এদিকে, এই ঘটনার জেরে নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান। নিহত বন্দুকবাজদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: মেক্সিকোর রাষ্ট্রপতি ভবনের সামনে বন্দুকবাজের হামলা, মৃত ৪]
সর্বশেষ খবর
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা