Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Operation Tiger

সফল অপারেশন টাইগার! মমতার পর ভাঙল উদ্ধবের দল, একযোগে ৬ সাংসদ শিণ্ডে শিবিরে

ভেঙে খান খান হয়ে গেল উদ্ধব ঠাকরের দল শিব সেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৮:১০

options
link
সফল অপারেশন টাইগার! মমতার পর ভাঙল উদ্ধবের দল, একযোগে ৬ সাংসদ শিণ্ডে শিবিরে zoom
ফাইল ছবি।

প্রায় একই সঙ্গে দেশের দুই প্রান্তে বিরোধীদের ভাঙল এনডিএ। পূর্ব ভারতে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরই দলের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করছেন, ঠিক তখনই দেশের পশ্চিম প্রান্তে ভেঙে খান খান হয়ে গেল উদ্ধব ঠাকরের দল শিব সেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে। সরকারিভাবে উদ্ধব শিবিরের ৬ সাংসদ যোগ দিলেন একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন ‘আসল’ শিব সেনায়।

গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিচ্ছিল। দিন কয়েক আগে উদ্ধব নিজের দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির হননি ৯ জন সাংসদের ৬ জন। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। এই ছয় সাংসদ ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁরা শিণ্ডে সেনার সঙ্গে দল মিশিয়ে দিতে চান। ৯ জনের মধ্যে ৬ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে ওই সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের দলত্যাগ বিরোধী আইনেও পড়তে হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার মুম্বইয়ে একনাথ শিণ্ডের হাত ধরে ওই ৬ সাংসদ দলবদল করেন। দলবদলুদের সঙ্গে নিয়ে শিণ্ডে সাফ বলে দেন, “আজ আমাদের সঙ্গে ৬ জন টাইগার যোগ দিয়েছেন।” এই অপারেশনের সাফল্যে খুশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও। তিনি বলছেন, “অপারেশন সফল। শরীর সুস্থ। এবার যাঁদের আত্মসমালোচনা করার দরকার তাঁরা করুক।” উদ্ধব শিবির প্রত্যাশিতভাবেই তোপ দাগছে দলত্যাগীদের। তবে এদিনের সাংসদদের দলত্যাগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কি আর বাল ঠাকরের উত্তরাধিকার আদৌ দাবি করতে পারেন উদ্ধব ঠাকরে? নাকি পুরোটাই চলে গেল একনাথ শিণ্ডের দখলে?

এই দলত্যাগে মহারাষ্ট্রের রাজনীতি আমুল বদলাবে। তবে সেটার চেয়েও সম্ভবত বেশি বদলাবে জাতীয় রাজনীতি। আরও ৬ সাংসদ যোগদান করায় লোকসভায় এনডিএর শক্তি আরও বাড়ল। স্রেফ গত একমাসে এ নিয়ে ২৬ জন সাংসদ ইন্ডিয়া জোট ছেড়ে যোগ দিল এনডিএ-তে। এবার বিজেপির টার্গেট সম্ভবত সমাজবাদী পার্টি এবং ডিএমকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.