Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
NEET UG Retest 2026

‘মুন্নাভাই এমবিবিএস’-এর ধাঁচে নিটের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! বিহারে পুলিশের জালে ৩০

রবিবার দেশজুড়ে সম্পন্ন হয়েছে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর পুনঃপরীক্ষা (NEET UG Retest 2026)। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক সতর্কতা অবলম্বন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা শুরুর আগে তল্লাশি চলাকালীন বিহারে গ্রেপ্তার করা ৩০ জনকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৪:০৮

options
link
‘মুন্নাভাই এমবিবিএস’-এর ধাঁচে নিটের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! বিহারে পুলিশের জালে ৩০ zoom
রবিবার দেশজুড়ে সম্পন্ন হয়েছে নিট পুনঃপরীক্ষা। ছবি: সংগৃহীত।

‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমায় মুন্না (সঞ্জয় দত্ত)কে ডাক্তারি পরীক্ষায় পাশ করাতে খোদ অধ্যাপককে ফাঁদে ফেলেছিলেন সার্কিট (আরশাদ ওয়ারসি)। অপহরণের পর জোর করে তাকে সমস্ত প্রশ্নের উত্তর বলানো হয়। অন্যদিকে, মুন্নার জায়গায় পরীক্ষায় বসেন এক ভুয়ো পরীক্ষার্থী। প্রতারণার এই ছায়াই এবার দেখা দেল নিটের পুনঃপরীক্ষায়। 

রবিবার দেশজুড়ে সম্পন্ন হয়েছে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর পুনঃপরীক্ষা (NEET UG Retest 2026)। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক সতর্কতা অবলম্বন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা শুরুর আগে তল্লাশি চলাকালীন বিহারে গ্রেপ্তার করা ৩০ জনকে। তাঁদের মধ্যে ৯ জন ভুয়ো পরীক্ষার্থী। মোটা টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের হয়ে তাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন বিহারের লাখিসারাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তল্লাশি চালানো হয়। তাতেই পরীক্ষায় জালিয়াতের অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন মোট ৩০ জন। তাঁদের মধ্যে ন’জন ভুয়ো পরীক্ষার্থী। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জালিয়াতি রুখতে প্রতিটি কেন্দ্রে এবার বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে অধিকাংশই বায়োমেট্রিক সংস্থার কর্মী। পরীক্ষায় জালিয়াতি করতে গোটা চক্রটি কাজ করছিল বলে অভিযোগ।

প্রসঙ্গত, গত ৩ মে প্রায় ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন নিট পরীক্ষায়। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল যায়। এরপর রবিবার পুনঃপরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হয় দুপুর ২টোয়। শেষ হয় বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে নিষিদ্ধ করা হয় টেলিগ্রাম অ্যাপ। শুধু তাই নয়, প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.