সকলেই এখন যাবতীয় লেনদেন করেন অনলাইনে, ইউপি-এর মাধ্যমে। অনেকে আবার পেমেন্ট অ্যাপগুলোর ওয়ালেট ব্যবহার করেন। সম্প্রতি ফোন পে-এর তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে যারা ওয়ালেট ব্যবহার করেন না তাঁদের দিতে হবে ইনঅ্যাকটিভিটি মেনটেন্যান্স ফি বাবদ ১০০ টাকা। বর্তমানে এমন গ্রাহকের সংখ্যা প্রচুর যারা আগে ওয়ালে ব্যবহার করলেও এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন। স্বাভাবিকভাবেই তাঁরা না-খুশ। কিন্তু জানেন কি এই চার্জ বাঁচানোর উপায় রয়েছে আপনার হাতেই?
ব্যাপারটা ঠিক কী? ফোন পে-এর আত্মপ্রকাশের পরপর অনেকেই অ্যাপের ওয়ালেট থেকে যাবতীয় পেমেন্ট করতেন। পরবর্তীতে আপডেটেড হয়েছে অ্যাপ। সরাসরি ব্যাংক লেনদেন শুরু করেছেন সকলে। ফলে ওয়ালেট আর ব্যবহার করেন না। সংস্থার তরফে জানানো হয়েছে, ৩৬৫ দিন ফোন পে ওয়ালেটে কোনও আর্থিক লেনদেন না হলে, তবে অ্যাকাউন্টটি ‘নিষ্ক্রিয়’ বলে ধরা হয়। এরপরই সংস্থা রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্স চার্জ হিসেবে ১০০ টাকা কেটে নিতে পারে। অনেকেরই ধারণা, UPI পেমেন্ট তো করছি তাহলে কেন ফি দিতে হবে? মনে রাখবেন ইউপিআইয়ের সঙ্গে ওয়ালেট কেন্দ্রিক পেমেন্টের কোনওরকম সম্পর্ক নেই।
আরও পড়ুন:
ফি এড়াবেন কীভাবে?
বছরে অন্তত একবার ওয়ালেট-এর মাধ্যমে কোনও লেনদেন করলেই হবে
ওয়ালেটে টাকা যোগ করা
কেনাকাটা বা বিল পরিশোধের জন্য ওয়ালেটের অর্থ ব্যবহার করা
ফোন পে-এর তরফে জানানো হয়েছে, কোনও ফি কাটার আগে সংস্থার তরফে ১৫ দিন আগেই বিষয়টি জানিয়ে দেবে। ওয়ালেটে যদি ১০০ টাকার বেশি থাকে, তবে তারা পুরো টাকাটাই কেটে নেবে। আর যদি এর চেয়ে কম থাকে, তবে তারা কেবল ব্যালেন্স শূন্য করে দেবে। এর ফলে আপনার উপর কোনও বকেয়া বা নেগেটিভ ব্যালেন্সের বোঝা তৈরি হবে না।
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তোড়জোড়, বেইলি ব্রিজ বানাচ্ছে সেনা
-
এবার বড়সড় জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রীর পরিবার
-
ইনস্টায় পরস্পরকে আনফলো বিজয়-তৃষার! জন্মদিনে প্রেমিক মুখ্যমন্ত্রীর সঙ্গে কী হল নায়িকার?
-
হড়পা বানের আশঙ্কা বাড়ছে উত্তরে, অতি ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা
-
মমতার আমলে আইন মেনে ভাঙা হয়নি পুরুলিয়া পুরবোর্ড! প্রশাসক পদ খারিজ করল হাই কোর্ট