Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
A man allegedly raped his ex wife in Bangladesh

তালাকের পর প্রাক্তন স্ত্রীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার রাজস্ব আধিকারিক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস করে ধৃত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২২, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২২, ১৪:১৬

options
link
তালাকের পর প্রাক্তন স্ত্রীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার রাজস্ব আধিকারিক zoom
ছবি: প্রতীকী
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বনিবনা হচ্ছিল না বলে স্ত্রীকে প্রথমে তালাক। পরে ফের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তবে শেষ পর্যন্ত বিয়েতে নারাজ রাজস্ব আধিকারিক। বাংলাদেশের (Bangladesh) দক্ষিণ জনপদ জেলা বরিশালের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে স্ত্রী। রবিবার সন্ধেয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে এক তরুণীকে বিয়ে করে এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী রাজস্ব আধিকারিক রোমান হাওলাদার। বিয়ের পর থেকে বনিবনা হচ্ছিল না। সে কারণেই তালাকের সিদ্ধান্ত। সাত-আট মাস আগে স্ত্রীকে তালাক দেয় সে। এরপর ফের প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে রোমান। মান অভিমান ভুলে প্রাক্তন স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু হয়। মাত্র কয়েকদিনেই ফের সম্পর্ক স্বাভাবিক হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বগটুই কাণ্ডের রেশ বিধানসভায়, তৃণমূল-বিজেপির হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের, ভাঙল চশমাও]

তরুণীর দাবি, আবারও বিয়ে করবে বলেই জানিয়েছিল রোমান। দু’জনের মধ্যে যৌন সম্পর্কও তৈরি হয়। বেশ কয়েকদিন ধরে সম্পর্ক চলার পর বিয়ের কথা বলেন মহিলা। অভিযোগ, রোমান বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। বিয়ে আর করতে চায় না বলেই জানায়। দ্বিতীয়বার প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মানসিকভাবে কার্যত ভেঙে পড়েন তরুণী। বাধ্য হয়ে তিনি কোতয়ালি মডেল থানার দ্বারস্থ হন। ধর্ষণের (Rape) অভিযোগ দায়ের করেন।

তরুণীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার পুলিশ রোমান হাওলাদারকে গ্রেপ্তার করে। বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। রাজস্ব আধিকারিকের কীর্তিতে তাজ্জব প্রায় সকলেই। অপরাধের কথা শুনে চোখ কপালে উঠছে প্রত্যেকের। তরুণীকে তালাক দেওয়ার পরেও কেন সম্পর্ক স্থাপন করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: প্রেমের ডাকে সাড়া, রাতের অন্ধকারে ঘর ছেড়ে বেরিয়ে মর্মান্তিক পরিণতি কিশোরীর!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.