সুকুমার সরকার, ঢাকা: একাধিক সম্পর্কে জড়িত প্রেমিক৷ মেনে নিতে পারেননি তরুণী৷ প্রেমিকের উপর অভিমানে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু কিছু পরেই অভিমান ক্ষোভে পরিণত হয়৷ রাগের বশে মশলা বাটার শিল দিয়ে প্রেমিকের মাথায় আঘাত করে প্রেমিককে খুন করে সে৷ এই ঘটনায় ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দেহ লোপাটের অভিযোগে পুলিশের জালে তার বাবাও৷
[ আরও পড়ুন: খাবার টেবিলেই মৃত্যু হাসিনার ৮ বছরের নাতির, শ্রীলঙ্কার পর বাংলাদেশেও কড়া নিরাপত্তা]
সোশ্যাল সাইটে হবিগঞ্জ জেলার মুড়াকরি গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিঞার সঙ্গে ফারজানা আখতারের বন্ধুত্ব হয়৷ দিন যত গড়াতে থাকে, ততই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে দু’জনে৷ শুরু হয় বাড়িতে আসাযাওয়া৷ ফেব্রুয়ারিতে ফারজানার বাবা-মা ঢাকায় গিয়েছিলেন৷ এ সুযোগে ২০ ফেব্রুয়ারি উজ্জ্বল তাঁর বাড়িতে যায়৷ উদ্দাম যৌনতায় মেতে ওঠে দু’জনে৷ ঠিক সেই সময় উজ্জ্বলের মোবাইল বেজে ওঠে৷ ফোন কেটে দেন উজ্জ্বল৷ তা সত্ত্বেও বারবার ফোন বাজতে থাকে৷ এরপর একটি মেসেজও আসে৷ ফোনের ওপারে কে রয়েছেন? তা দেখতে গিয়েই মন ভেঙে যায় ফারজানার৷ সে দেখে উজ্জ্বলের এক প্রেমিকাই তাঁকে মেসেজ এবং ফোন করেছে৷ প্রেমিকের উপর অভিমানে প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ফারজানা৷ পর মুহূর্তেই চিন্তাভাবনা বদলায় সে৷ রাগের বশে প্রেমিকের মাথায় মশলা বাটার শিল দিয়ে আঘাত করে তরুণী৷ মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের শিরা কেটে দেওয়া হয়৷ এরপর একটি বস্তায় উজ্জ্বলের দেহ ভরে মাটিতে পুঁতে দেয় ফারজানা৷ পরেরদিন বাবা-মাকে গোটা ঘটনাটি জানায় ওই তরুণী৷ দেহ লুকিয়ে রাখতে সাহায্য করেন ফারজানার বাবাও৷
[ আরও পড়ুন: যৌন হয়রানি ঠেকাতে উদ্যোগ, সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কমিটি গঠন বাংলাদেশ সরকারের]
এদিকে, ছেলে বাড়ি ফিরছেনা দেখে বাধ্য হয়েই ২৬ ফেব্রুয়ারি থানার দ্বারস্থ হয় উজ্জ্বলের বাবা৷ পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়৷ সেই অনুযায়ী ফারজানা ও তার বাবাকে জেরা করেন তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ফারজানা৷ খুনের কথা স্বীকার করে নেয় তরুণী ও তার বাবা৷ এরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে৷
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর