Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
SpiceJet

দিব্যি চলছে ঢাকা-করাচি ফ্লাইট, কিন্তু ভারতের একটি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করল বাংলাদেশ

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা-করাচি উড়ান পরিষেবা চালু হয়ে গিয়েছিল। এখন তা দিব্যিই চলছে। কিন্তু ঢাকা-নয়াদিল্লির মধ্যে টানাপড়েনের আবহে এবার ভারতের একটি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দিল বাংলাদেশ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৬:০২

options
link
দিব্যি চলছে ঢাকা-করাচি ফ্লাইট, কিন্তু ভারতের একটি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করল বাংলাদেশ zoom
ভারতের বিমান সংস্থা স্পাইসজেট-কে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তারা।
Advertisement

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা-করাচি উড়ান পরিষেবা চালু হয়ে গিয়েছিল। এখন তা দিব্যিই চলছে। কিন্তু ঢাকা-নয়াদিল্লির মধ্যে টানাপড়েনের আবহে এবার ভারতের একটি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দিল বাংলাদেশ!

বৃহস্পতিবার বাংলাদেশের একটি সরকারি সূত্রে খবর মিলেছে, ভারতের বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)-কে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তারা। স্পাইসজেটের বিরুদ্ধে অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তারা বকেয়া মেটায়নি। তাই এই সিদ্ধান্ত। বিমান সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি দেখছে। কী ভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টাই করছে তারা। যদিও কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি বিমান সংস্থা। তবে তাদের বার্তা, তারা বাংলাদেশের উড়ান পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করছে, যাতে পরিষেবা আবার স্বাভাবিক করা যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক স্পাইসজেটের এক মুখপাত্র সংবাদমাধ্যম নিউজ ১৮-কে বলেন, “বিমান পরিষেবা ক্ষেত্রে এই বিষয়গুলি স্বাভাবিক। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এতে আমাদের বিমান পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। নিয়মিতই চলছে আমাদের বিমান।”

সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, তারা এ বিষয়ে বাংলাদেশের অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (সিএএবি)-এর কাছে জানতে চেয়েছিল। কিন্তু তাদের তরফে কোনও জবাব মেলেনি এখনও।

বিমানের গতিবিধি নজরদার সংস্থা ফ্লাইটরেডার২৪ জানিয়েছে, আপাতত কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী বিমানগুলি বিকল্প পথে চলাফেরা করছে। সেগুলি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করছে না। বিকল্প রুট ব্যবহার করায় সময়ও বেশি লাগছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.