সুকুমার সরকার, ঢাকা: করোনায় প্রয়াত আওয়ামি লিগ নেতা মহম্মদ নাসিমকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। এর জেরে রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি (digital security) আইনে গ্রেপ্তার করা হয়েছে।
সদ্য প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং শাসকদল আওয়ামি লিগের নেতা মহম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় আইসিটি আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত সাড়ে ১২টার সময় তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ।
[আরও পড়ুন: করোনায় প্রয়াত বাংলাদেশের ধর্মীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী]
ওই বিতর্কিত পোস্টের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লিগ সভাপতি তুষার কিবরিয়ার শনিবার রাতেই তাজহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু, সেই মামলাটি গ্রহণ না করে পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মুস্তাফা কামালের দায়ের করা মামলায় সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মহম্মদ নাসিম শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন।। তাঁর মৃত্যুর খবর শোনার পরেই ওই অধ্যাপিকা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেন।
[আরও পড়ুন:করোনার গ্রাসে বর্ষীয়ান আওয়ামি লিগ নেতা, প্রয়াত মহম্মদ নাসিম]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?