Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
প্রণব মুখোপাধ্য়ায়

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশও, বুধবার জাতীয় শোকদিবস ঘোষণা হাসিনার

'অকৃত্রিম বন্ধু হারালাম', প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রতিক্রিয়া শোকাহত শেখ হাসিনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২০, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২০, ১৩:৩৩

options
link
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশও, বুধবার জাতীয় শোকদিবস ঘোষণা হাসিনার zoom

সুকুমার সরকার, ঢাকা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক ও অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ শ্রদ্ধা জানিয়ে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এদিন সে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ। তিনি শোকবার্তায় বলেছেন, প্রণব মুখার্জির মৃত্যু ভারতীয় উপমহাদেশের রাজনীতির জন্যই এক ‘অপূরণীয় ক্ষতি’।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এদিন প্রণববাবুর সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনার নিজের বহু স্মৃতি স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, ”বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাটছে জট! সেপ্টেম্বরে ভারত সফরের পরিকল্পনা বাংলাদশের বিদেশ সচিবের]

শেখ হাসিনা আরও বলেন, ”১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সপরিবারে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালে প্রণব মুখোপাধ্যায় আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন এবং যে কোনও প্রয়োজনে আমার ছোট বোন শেখ রেহানা ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও তিনি সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু ছিলেন। যে কোনও সংকটে তিনি সাহস যুগিয়েছেন। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।”

[আরও পড়ুন: করোনা আবহে প্রকৃতির রোষের মুখে বাংলাদেশ, বন্যায় মৃত অন্তত ২৫০]

প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশের প্রশাসনিক প্রধান। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। তিনি জানান, সবসময়ই বাংলাদেশের মঙ্গলকামনায়, শান্তি, ও উন্নয়নের প্রতি প্রণববাবুর অঙ্গীকারের জন্য এদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসানে শোকপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপিও। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবী থেকে তাঁর বিদায় গভীর দুঃখ ও বেদনার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.