সুকুমার সরকার, ঢাকা: পারিবারিক কলহের জেরে নৃশংস ঘটনা ঘটিয়ে ফেললেন স্ত্রী। বাংলাদেশের (Bangladesh) সাতক্ষীরায় স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মঘাতী হলেন তিনি! শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া। কী কারণে স্ত্রী এমন ঘটনা ঘটালেন, সে ব্যাপারে বিশেষ ধারণা করতে পারছেন না তাঁরা কেউ।
জানা গিয়েছে, সাতক্ষীরার বাসিন্দা আজহারুল ইসলামের দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সঙ্গে আজহারুলের বিবাদ চলছিল। সম্প্রতি সেই বিবাদ তুঙ্গে ওঠে। এর পরই চরম সিদ্ধান্ত নেন ঝর্ণা। অভিযোগ, শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ (Sedative)খাইয়ে দেন তিনি। তার পর ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে পুরুষাঙ্গ (Private Part) কেটে দেন।
[আরও পড়ুন: ভুয়ো তালিকা, ১০০ দিনের মজুরি থেকে কাটমানি! লোকসভার আগে বোলপুরের গ্রামে দুর্নীতির গন্ধ]
স্বামীকে ওভাবে দেখে ঝর্ণা নিজেও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান (Senseless) হয়ে পড়েন। ভোররাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা (Satkhira) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মানস কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ঝর্ণা খাতুনের মৃত্যু হয়েছে। আর আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা (Dhaka) মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ‘সেক্স’ নয়, সাক্ষাৎকারে ‘এগস’ বলেছিলেন মহুয়া! উঠল শব্দ বিকৃতির অভিযোগ]
সর্বশেষ খবর
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক জেন জি-র প্রেরণা!
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
-
‘আজকাল সবারই সুগার, মিষ্টি ক’জন খায়?’, চিনির মূল্যবৃদ্ধিতে না ঘাবড়ানোর পরামর্শ বিহারের মন্ত্রীর!