সুকুমার সরকার, ঢাকা: গরুপাচার রুখতে গিয়ে যুবককে লক্ষ্য করে গুলি। বাংলাদেশের কক্সবাজারের রামুতে গুলিতে মৃত পাচারকারী। ছ’টি গরু বাজেয়াপ্ত করেছে বিজিবি।
রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহম্মদ শামসুল আলম বলেন, শনিবার রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় ছ’টি গরু দেখতে পান বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়নের সদস্যরা। ওই গরুগুলি মায়ানমার থেকে আনা হচ্ছিল। পাচার হয়ে আসা ছ’টি গরু বাজেয়াপ্ত করার সময় পাচারকারীরা শোরগোল ফেলে দেয়। বিজিবির হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় গরুগুলিকে। সেই সময় গুলি চালায় বিজিবি। তাতেই মৃত্যু হয় এক পাচারকারীর। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবদুর জব্বার। রামুর পূর্ব কাউয়ারখোপ এলাকার বাসিন্দা জাকের আহমেদের ছেলে সে।
[আরও পড়ুন: ইদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, পুড়ে ছাই বঙ্গবাজারের কাছেই রাস্তায় বসে চলছে বিক্রিবাটা]
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবদুর জব্বার। রামুর পূর্ব কাউয়ারখোপ এলাকার বাসিন্দা জাকের আহমেদের ছেলে সে। এই প্রথমবার নয়। এর আগে পাচার রুখতে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে বিজিবিকে। তবে তা সত্ত্বেও রোখা যাচ্ছে গরু পাচারের মতো অপরাধ।
[আরও পড়ুন: সূত্র ভাইরাল ভিডিও, ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে তদন্তকারীদের সন্দেহের তালিকায় ২ যুবক]
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস