Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bangladesh

মঙ্গলে বাংলাদেশের শাসনভার নেবেন তারেক, শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট, অতিথি আর কারা?

প্রথা ভেঙে এবার বঙ্গভবনের বদলে বাংলাদেশ সংসদের দক্ষিণ প্লাজার খোলা আঙিনায় শপথ নেবেন ভাবী প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত সাংসদরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৩১

options
link
মঙ্গলে বাংলাদেশের শাসনভার নেবেন তারেক, শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট, অতিথি আর কারা? zoom
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। ফাইল ছবি

মঙ্গলে মঙ্গলময় অধ্যায়ের সূচনা বাংলাদেশে! নতুন সরকার গঠিত হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। ভাবী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান, শপথ হবে নবনির্বাচিত সংসদ সদস্যদেরও। সেই অনুষ্ঠানে ভারত-সহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের নয়া সন্ধিক্ষণের সাক্ষী হতে বিদেশি অতিথি হয়ে আসছেন কারা, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। অতিথি তালিকা নিয়ে চর্চা এখন জোরকদমে। ভারতের তরফে বিদেশ সচিব বিক্রম মিসরি ও লোকসভার স্পিকার ওম বিড়লা থাকবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার তথ্য মিলল মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু থাকছেন তারেকের শপথ অনুষ্ঠানে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও আসছেন ঢাকায়।

ভারতের তরফে ঢাকায় তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিদেশ সচিব বিক্রম মিসরি ও লোকসভার স্পিকার ওম বিড়লা থাকবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার তথ্য মিলল মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু থাকছেন তারেকের শপথ অনুষ্ঠানে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও আসছেন ঢাকায়।

জনতার রায়ে হাসিনা পরবর্তী পদ্মাপাড়ের প্রশাসনিক ভার গ্রহণ করছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাঁর শপথ অনুষ্ঠানে অতিথি হয়ে কারা আসছেন, তার উপর নির্ভর করছে অনেক কিছুই। সোমবার সে দেশের বিদেশমন্ত্রকের বর্ষীয়ান আধিকারিকরা সেই অতিথি তালিকা নিশ্চিত করেছেন। জানা যাচ্ছে, মঙ্গলবার তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকবেন –

Advertisement
  • ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি ও লোকসভার স্পিকার ওম বিড়লা
  • মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু
  • ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
  • পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল
  • নেপালের বিদেশমন্ত্রী বালা নন্দা শর্মা
  • শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা
  • তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি
  • ইংল্যান্ডের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা

তবে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও চিন, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া ও কাতারের কোনও প্রতিনিধি ঢাকার অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার সকাল থেকে প্রায় সারাদিনই অনুষ্ঠান। সকাল ১০টায় সর্বপ্রথম নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। তা পড়াবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুবায়েদ রহমান চৌধুরী। তারপর হবে ভাবী প্রধানমন্ত্রী শপথ। এদিনই মন্ত্রিসভার সদস্য কারা হবেন, তা স্থির হয়ে যাবে। বিকেল ৪টে নাগাদ মন্ত্রিসভার নয়া সদস্যদের শপথপাঠ হওয়ার কথা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.