Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Bangladesh Election

জামাতের উত্থানে আওয়ামি লিগকে দায়ী করল বিএনপি! ‘নতুন’ বাংলাদেশে সুরক্ষিত হিন্দুরা?

Advertisement
এক নজরে
১৫:২০ সর্বশেষ
গণভোটে সংস্কারে সম্মতি বাংলাদেশের
১৪:৪০
বিএনপিকে অভিনন্দন চিনের
১৪:১৪
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা
১৩:০২
'হাসিনা গড়' গোপালগঞ্জে জয়ী বিএনপি
১১:৩৫
জামাতের উত্থানে আওয়ামি দায়ী: মির্জা ফখরুল
১১:৩২
কত ভোট পড়ল বাংলাদেশে, জানাল কমিশন
১১:১৫
তারেক রহমানকে শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
০৯:৪৪
তারেককে শুভেচ্ছা ‘কৌশলী’ মোদির
০৮:৫৫
দু'হাজার ভোটে জয়ী এনসিপির নাহিদ ইসলাম
০৮:৩৪
ধরাশায়ী সারজিস আলম
০৮:১৮
জয়ী জামাতের আমির শফিকুর রহমান
০৭:৩৯
সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত
০৭:৪০
বাংলাদেশে বিরাট জয় বিএনপির
০০:০২
জাদুসংখ্যার দিকে দ্রুত এগোচ্ছে বিএনপি
২৩:৫০
জয়ের ভুয়ো খবর ওড়ালেন মনীষা চক্রবর্তী
২৩:৪৭
বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন: মির্জা ফখরুল
২৩:৩০
জয়ের দোরগোড়ায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা
২৩:২৩
৯৫ হাজার ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফখরুল
২৩:১৪
এগিয়ে ছাত্রনেতা নাহিদ ইসলাম
২২:৪০
দুই আসনে জয়ী বিএনপি প্রধান তারেক রহমান
২২:২৪
বিএনপির সঙ্গে আলোচনা চান হাসিনাপুত্র জয়
২২:০১
কিশোরগঞ্জে জামাত-বিএনপিকে হারালেন 'মুজিব'
২১:২০
দ্রুত এগোচ্ছে বিএনপি
২০:৪৯
এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
২০:২০
জয়ী এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লা
২০:০৬
রংপুর-১ ও ২ আসনে এগিয়ে জামাত
২০:০৫
ঝিনাইদহ-১ আসনে এগিয়ে বিএনপি
১৯:৪০
ভোটের ময়দানে কুপোকাত জামাতের কৃষ্ণ!
১৯:৩০
শেরপুর-১ ও ২ আসনে এগিয়ে জামাত
১৮:৪১
গণনায় এগিয়ে তারেক, আত্মবিশ্বাসী জামাতও
১৮:৪০
'ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না', কর্মীদের বার্তা 'শঙ্কিত' বিএনপি-জামাতের
১৮:১২
বাংলাদেশে কেমন হল নির্বাচন? মুখ খুলল ভারত
১৮:১২
ভোট নিয়ে মুখ খুললেন হাসিনা
১৭:৪০
'জিতলে মিছিল নয়', পোস্ট জামাত আমিরের
১৭:২২
ঢাকায় 'জেন-জি ভোটকক্ষ'
১৭:১৯
'সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নির্বাচন', প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা বার্তা
১৬:৫১
শুরু ভোট গণনা
১৬:৩০
বিতর্ক, হিংসা , কারচুপির অভিযোগের মাঝে শেষ ভোটগ্রহণ
১৬:০১
নৈরাজ্যের বাংলাদেশে ভোটের নামে প্রহসন, বলছে খোদ জামাত
১৫:১৮
কুমিল্লায় পরপর ককটেল বিস্ফোরণ
১৫:১৫
৬ লক্ষ ৪৮ হাজার পোস্টাল ব্যালটে ভোট, বলছে ইসি
১৪:৫১
'ভোটের ফল মানব না, যদি...', তারেকের হুঁশিয়ারি
১৪:০৮
সেনাবাহিনীর প্রশংসা জামাত প্রধান
১৩:৫৮
সাংবাদিককে ধারাল অস্ত্রের কোপ
১৩:৩৭
আক্রান্ত 'বিপ্লবী' ছাত্রদের দলের নেতা, বাঁচাল সেনা
১৩:২০
কন্ট্রোলরুমে ভোটচিত্র পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইউনুস
১৩:০৮
বিএনপির জয়েও জামাতের উত্থান দেখছেন তসলিমা
১২:৫২
সংখ্যালঘু ভোটারদের হুমকি, ভোট কেনা, কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির
১২:১৯
ঢাকা, সিলেটে খুবই কম ভোটের হার
১২:১২
মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ
১২:০৫
ভোটে আওয়ামিকে বাদ দেওয়ায় অভিনব প্রতিবাদ ভোটারের
১১:৫৫
ভোট নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
১১:১৫
জামাতের হাতে খুন বিএনপি নেতা
১১:০০
প্রথম ভোট নিয়ে অভিনেত্রী ফারিনের আফসোস
১০:৩৯
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
১০:১৬
ভোট দিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস
০৯:৫৭
'প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না'
০৯:৫০
রাতের অন্ধকারে ব্যালটে ছাপ! ভোটে কারচুপির অভিযোগ হাসিনাপুত্র জয়ের
০৯:৩৫
গুলশানে ভোট দিলেন খালেদাপুত্র তারেক রহমান
০৯:১৮
নতুন অধ্যায়ের শুরু হোক, বলছেন জামাত প্রধান
০৯:১৪
মুজিবের সেই গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার!
০৮:৫১
ভোট দিলেন বিএনপি মহাসচিব, জামাত প্রধান
০৮:৪০
সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
০৮:৩০
'জনগণের রায় আমরা মেনে নেব', বলছেন নাহিদ ইসলাম
০৮:২০
চলছে দেদার ছাপ্পা, কাঠগড়ায় জামাত
০৮:১৫
সকাল থেকেই বুথমুখী ভোটাররা
০৮:১০
২৯৯ আসনে চলছে ভোটগ্রহণ, শুরু হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোটও
০৮:০৬
প্রশ্ন রেখেই ভোট পদ্মাপারে
বাংলাদেশে নতুন সরকার গড়ছে বিএনপি, প্রধান বিরোধী জামাত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৫:৫৬

options
link
Advertisement
শেষ আপডেট: ১৫:২০

গণভোটে সংস্কারে সম্মতি বাংলাদেশের

জুলাই সনদ কার্যকর করা নিয়ে গণভোটের (রেফারেন্ডাম) পক্ষেই রায় দিল বাংলাদেশ। ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লক্ষ ৭৪ হাজার ৪২৯। ‘না’ পড়েছে ২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার ৬২৭।

শুক্রবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ এই তথ্য দেন।

শেষ আপডেট: ১৪:৪০

বিএনপিকে অভিনন্দন চিনের

বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া চিন। বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি। একইসঙ্গে বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেজিং।

শুক্রবার ফেসবুক পোস্টে চিনা দূতাবাস বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে চিন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচিত হওয়ার আশাও ব্যক্ত করা হয়েছে পোস্টটিতে।

Advertisement
শেষ আপডেট: ১৪:১৪

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ঘোষণা না হওয়া তিনটির মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।

আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানান,
বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন।

গতকাল (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল, আদালতে মামলা চলায় এসব আসনের ফল ঘোষণা করা হবে না। তবে এরই মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই আসনের গেজেট না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

শেষ আপডেট: ১৩:০২

'হাসিনা গড়' গোপালগঞ্জে জয়ী বিএনপি

শেখ হাসিনার সিট এবং আওয়ামি লিগের প্রাণকেন্দ্র গোপালগঞ্জের তিন আসনেই জয়লাভ করেছে বিএনপি।
এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গির জয়ী হয়েছিলেন। এরপর এবারই প্রথম এই জেলার সব আসনে জয় পেল সরকার গঠনের অপেক্ষায় থাকা দলটি। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মহম্মদ আরিফ-উজ-জামান এই খবর নিশ্চিত করছেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মহম্মদ কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

শেষ আপডেট: ১১:৩৫

জামাতের উত্থানে আওয়ামি দায়ী: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদর নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এমনটাই বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এছাড়া, বাংলাদেশের রাজনীতিতে জামাতের উত্থানের জন্য আওয়ামি লিগকে দায়ী করেছেন তিনি। এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই তিনি এসব কথা বলেছেন। প্রশ্ন উঠছে বিএনপি ক্ষমতায় এলে কি সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তা পাবে?

শেষ আপডেট: ১১:৩২

কত ভোট পড়ল বাংলাদেশে, জানাল কমিশন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪। আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণায় এমনটাই জানাল নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ‘প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪।’

শেষ আপডেট: ১১:১৫

তারেক রহমানকে শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ভোটে বিপুল জয় বিএনপির। বাংলাদেশে সরকার গড়ার পথে তারেক রহমান। এনিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।

শেষ আপডেট: ০৯:৪৪

তারেককে শুভেচ্ছা ‘কৌশলী’ মোদির

বাংলাদেশ নির্বাচনে বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতেই দলের সভাপতি তারেক রহমানকে শুভেচ্ছো জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন। লিখেছেন, ‘এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন।’ তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদি। গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত – তা জানিয়ে প্রধামন্ত্রীর বক্তব্য, ভারত-বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করেন তিনি।

শেষ আপডেট: ০৮:৫৫

দু'হাজার ভোটে জয়ী এনসিপির নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জয়ী এনসিপির নাহিদ ইসলাম। মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

দু'হাজার ভোটে জয়ী এনসিপির নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম
শেষ আপডেট: ০৮:৩৪

ধরাশায়ী সারজিস আলম

পরাজিত জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। পঞ্চগড়-১ আসন থেকে ভোটের ময়দানে নেমেছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের মুখ তথা এনসিপির কেন্দ্রীয় প্রধান সংগঠক। পঞ্চগড় জেলার দু'টি আসনেই নিরঙ্কুশ জয় লাভ করেছে বিএনপি। উল্লেখ্য, ২০২৪ সালে এই সারজিস আলমই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছিলেন। বিষ উগড়ে দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে।

শেষ আপডেট: ০৮:১৮

জয়ী জামাতের আমির শফিকুর রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা-১৫ আসনে জয়ী জামাত প্রধান শফিকুর রহমান। পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মহম্মদ শফিকুল ইসলাম পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

শেষ আপডেট: ০৭:৩৯

সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত

শুক্রবার সকালে শেষ পাওয়া তথ্য মোতাবেক ২৮৩টি আসনের ফলাফল স্পষ্ট। বিএনপি এগিয়ে ২০০টি সিটে। জামাত পেয়েছে ৬৪। এনসিপি ৫, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, গণসংহতি আন্দোলন ১ ও স্বতন্ত্র-সহ অন্যরা ১১টি আসনে জয়ী। রাজধানী ঢাকায় জামাতে ইসলামি অভাবনীয় সাফল্য দেখিয়েছে।

শেষ আপডেট: ০৭:৪০

বাংলাদেশে বিরাট জয় বিএনপির

বাংলাদেশে বিরাট জয় বিএনপির। ২৯৯ (মোট আসন ৩০০) আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির সভাপতি তারেক রহমান। দু'টি আসনেই জয় পেয়েছেন তিনি। তবে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত। ঢাকা-১৭ আসনেতারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

শেষ আপডেট: ০০:০২

জাদুসংখ্যার দিকে দ্রুত এগোচ্ছে বিএনপি

এখনও চলছে ভোট গণনা। শেষ পাওয়া খবর মোতাবেক বিএনপি এগিয়ে ৮২ আসনে। জামাতের ঝুলিতে ২৭ সিট। ৩০০ আসনের জাতীয় সংসদে জাদুসংখ্যা ১৫১। সেদিকেই দ্রুত এগোচ্ছে তারেক রহমানের দল।

শেষ আপডেট: ২৩:৫০

জয়ের ভুয়ো খবর ওড়ালেন মনীষা চক্রবর্তী

সমাজমাধ্যমে জয়ের দাবি খারিজ করলেন মনীষা চক্রবর্তী। বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলেরহয়ে মই প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। মনীষা নিজেই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, "এটা একটা অনলাইন গুজব"।

তিনি লিখেছেন, 'একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুন্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।'

শেষ আপডেট: ২৩:৪৭

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-সহ তাঁর দলের মহাসচিব বর্ষীয়ান মির্জা ফখরুল ইসলামও ভোটে জিতেছেন।

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ফখরুল। রাত ১০টা নাগাদ ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, "আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাব, অবশ্যই ভালো মেজরিটি পাব। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করব।’সুযোগ পেলে জনগনের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবাণের লক্ষ্যে কাজ করব।"

শেষ আপডেট: ২৩:৩০

জয়ের দোরগোড়ায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৪৫টি ভোটকেন্দ্রের আংশিক ফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১২ হাজার ২৩৪ ভোটে এগিয়ে রয়েছেন।

জয়ের দোরগোড়ায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা
রুমিন ফারহানা
শেষ আপডেট: ২৩:২৩

৯৫ হাজার ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আলমগীর।

শেষ আপডেট: ২৩:১৪

এগিয়ে ছাত্রনেতা নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে এগিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ভোটের ফলাফলে তিনি শাপলা কলি প্রতীকে ৮ হাজার ৯৬৯টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এম. এ কাইয়ুম পেয়েছেন ৭ হাজার ৩৯১টি ভোট।

শেষ আপডেট: ২২:৪০

দুই আসনে জয়ী বিএনপি প্রধান তারেক রহমান

ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী বিএনপি সভাপতি তারেক রহমান। এমনটাই জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য সায়রুল কবীর।

শেষ আপডেট: ২২:২৪

বিএনপির সঙ্গে আলোচনা চান হাসিনাপুত্র জয়

ভোটের দৌড়ে দ্রুত এগোচ্ছে বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে সরকার গড়তে প্রয়োজন ১৫১টি সিট। তারেক রহমানের দল ইতিমধ্যে এগিয়েছে ৬৩টি আসনে। জামাত ২২টিতে। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সিএনএন নিউজ-১৮ বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, "বিএনপি বড় দল। তাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসব। আওয়ামি লিগ নিষিদ্ধ তাই ময়দান ফাঁকা। তবে আমাদের দলকে মানুষ ভালোবাসে। আমরা ফিরব। বাংলাদেশে জামাত থাকলে সন্ত্রাসবাদও থাকবে।"

শেষ আপডেট: ২২:০১

কিশোরগঞ্জে জামাত-বিএনপিকে হারালেন 'মুজিব'

কিশোরগঞ্জ-৫ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবর রহমান। জামাতের মহম্মদ রমজান আলি ও বিএনপির সৈয়দ এহসানুল হুদাকে পরাজিত করেছেন তিনি।

শেষ আপডেট: ২১:২০

দ্রুত এগোচ্ছে বিএনপি

ভোটগণনায় দ্রুত এগোচ্ছে বিএনপি জোট। ৪৩ আসনে এগিয়ে তারা। জামাত জোট এগিয়ে ১৯টিতে। বাংলাদেশে মোট আসন ৩০০। নির্বাচন হচ্ছে ২৯৯ সিটে। ৫ আসনে জয়ী বিএনপি। জামাত জিতেছে ২ আসনে।

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে এগিয়ে তারেক রহমান। নেত্রকোনা-১ আসনে জয়ী বিএনপির কায়সার কামাল। ফেনি-৩, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-১১, লক্ষ্মীপুর-১, ফেনি-২, পাবনা-৫, জামালপুরের ৫টি আসনেও এগিয়ে বিএনপি। তারেকের দল লিড নিয়েছে খুলনা-৫, ঠাকুরগাঁও -১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-২, চট্টগ্রাম-১০, বান্দরবান, ঝিনাইদহ-১।

শেষ আপডেট: ২০:৪৯

এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঠাকুরগাঁও -১ আসনের ৩৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি পেয়েছেন ৩৯ হাজার ১০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী পেয়েছেন ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।

শেষ আপডেট: ২০:২০

জয়ী এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লা

কোমিল্লা-৪ আসনে জয়ী জাতীয় নারগিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লা। ১ লক্ষ ৪৬ হাজার ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। তবে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বয়রট করেছেন।

শেষ আপডেট: ২০:০৬

রংপুর-১ ও ২ আসনে এগিয়ে জামাত

রংপুর-১ আসনে ২৫টি কেন্দ্রের জামাতের প্রার্থী মহম্মদ রায়হান সিরাজি। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর বিএনপির মোকাররম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৮৫।

রংপুর-২ আসনের ৫ কেন্দ্রে জামাতের এটিএম আজহার পেয়েছেন ৪৫৩৪ ভোট, বিএনপির মহম্মদ আলি ২৫০৯ ভোট পেয়েছেন।

শেষ আপডেট: ২০:০৫

ঝিনাইদহ-১ আসনে এগিয়ে বিএনপি

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জয়ের কাছাকাছি বিএনপি প্রার্থী মহম্মদ আসাদুজ্জামান। ১ লক্ষ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবু সালেহ মহম্মদ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। আসনটিতে মোট ভোটার ৩ লক্ষ ২৫ হাজার ২৭৮ জন।

ঝিনাইদহ-১ আসনে এগিয়ে বিএনপি
বিএনপি প্রার্থী মহম্মদ আসাদুজ্জামান
শেষ আপডেট: ১৯:৪০

ভোটের ময়দানে কুপোকাত জামাতের কৃষ্ণ!

খুলনা-১ আসনে পিছিয়ে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। এখনও পর্যন্ত গণনায় ৪ কেন্দ্রে বিএনপির এজাজ খান পেয়েছেন ৫০৪৫ ভোট, কৃষ্ণ নন্দীর ঝুলিতে ১৪৮০ ভোট।

শেষ আপডেট: ১৯:৩০

শেরপুর-১ ও ২ আসনে এগিয়ে জামাত

জোরকদমে চলছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ড মোতাবেক শেরপুর-১ ও শেরপুর-২ আসনে এগিয়ে রয়েছে জামাত।
শেরপুর-১ (সদর) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ভোটে এগিয়ে জামাতের রাশেদুল ইসলাম। পেয়েছেন ২৯ হাজার ৬২৭ ভোট। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১৫ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর ইসলাম (মাসুদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭২ ভোট।

এদিকে শেরপুর-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসনটির ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফল পাওয়া গিয়েছে। জামাতের গোলাম কিবরিয়া ৪০ হাজার ১৭ ভোট পেয়ে এগিয়ে। বিএনপির ফাহিম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৮৪৫।

শেষ আপডেট: ১৮:৪১

গণনায় এগিয়ে তারেক, আত্মবিশ্বাসী জামাতও

বিএনপি সভাপতি তথা প্রার্থী তারেক রহমান এগিয়ে ঢাকা-১৭ কেন্দ্রে। তারপরেই জামাতের প্রার্থী খলিদুজ্জামান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে এগিয়ে রয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। তবে জোর টক্কর দিচ্ছেন বিএনপি প্রার্থী শপিকুল ইসলাম খান। জামাতের আমির বলছেন, "শীঘ্রই সুখবর আসছে।"

শেষ আপডেট: ১৮:৪০

'ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না', কর্মীদের বার্তা 'শঙ্কিত' বিএনপি-জামাতের

'ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না।' কর্মীদের এমনটাই বার্তা দিল 'শঙ্কিত' বিএনপি এবং জামাত। কারচুপির আশঙ্কা থেকেই তাদের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।

এদিন, সমর্থকদের উদ্দেশে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, "জয় নিয়ে আমরা আশাবাদী। তবে রেজাল্ট না আসা পর্যন্ত বুথ ছেড়ে যাবেন না।" বিকেল পৌনে ছয়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শেষ আপডেট: ১৮:১২

বাংলাদেশে কেমন হল নির্বাচন? মুখ খুলল ভারত

বাংলাদেশে কি আদৌ ‘বিশ্বাসযোগ্য’ নির্বাচন হয়েছে? প্রশ্ন উঠছে ভারতের প্রতিক্রিয়ায়। বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব। প্রাথমিক জানা গিয়েছে, প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এর পরেই সামনে এল দিল্লির সংক্ষিপ্ত মন্তব্য। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি ভারত সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি বর্তমান নির্বাচনের ফলাফলের দিকেও নজর রাখা হচ্ছে।

শেষ আপডেট: ১৮:১২

ভোট নিয়ে মুখ খুললেন হাসিনা

গোটা নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসন বলে তোপ দাগলেন আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা। কারচুপি, হিংসা, বুথদখলের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবিও করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।

শেষ আপডেট: ১৭:৪০

'জিতলে মিছিল নয়', পোস্ট জামাত আমিরের

ভোটগ্রহণ শেষে ফেসবুকে পোস্টে আত্মবিশ্বাসী জামাত প্রধান শফিকুর রহমান। সেখানে বলা হয়েছে, দল জিতলে কোনও মিছিল বা স্লোগান দেওয়া হবে না। পোস্টে লেখা, 'মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো'।

শেষ আপডেট: ১৭:২২

ঢাকায় 'জেন-জি ভোটকক্ষ'

ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ভোটকক্ষকে 'জেন-জি কক্ষ' হিসেবে বর্ণনা করেন সেখানকার প্রিসাইডিং অফিসার।

শেষ আপডেট: ১৭:১৯

'সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নির্বাচন', প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভোটদান শেষের পর এক বিবৃতিতে তিনি বলেন, 'ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।'

শেষ আপডেট: ১৬:৫১

শুরু ভোট গণনা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে শুরু ভোট গণনা। খবর বিবিসি সূত্রে। সংসদ নির্বাচন ও গণভোটের (জুলাই সনদ রেফারেন্ডাম) ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে ভিন্ন রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। তারপর আলাদা আলাদাভাবে গণনা করা হবে।

শুরু ভোট গণনা
বরিশালের একটি ভোটকেন্দ্রে শুরু গণনা
শেষ আপডেট: ১৬:৩০

বিতর্ক, হিংসা , কারচুপির অভিযোগের মাঝে শেষ ভোটগ্রহণ

বাংলাদেশে শেষ হল ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট (জুলাই সনদ)। দিনভর কারচুপির অভিযোগ, ককটেল বিস্ফোরণ। খুলনা সদরে বিএনপি নেতার মৃত্যু। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। তবে যেসব স্থানে এখনও ভোটারদের লাইন রয়েছে বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে সাড়ে ৪টা পর্যন্ত।নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট।

শেষ আপডেট: ১৬:০১

নৈরাজ্যের বাংলাদেশে ভোটের নামে প্রহসন, বলছে খোদ জামাত

নৈরাজ্যের বাংলাদেশে ভোটের নামে প্রহসন! দেশজুড়ে অবাধে চলছে রিগিং। অভিযোগ খোদ ভোট হিংসায় অভিযুক্ত জামাতের। এদিন এক সংবাদ সম্মেলনে জামাতের দাবি, নির্বাচন কমিশনের হাতে ১০০টিরও বেশি ভিডিও ফাইল তুলে দিয়েছে তারা। সেগুলিই প্রমাণ কীভাবে কারচুপি হচ্ছে। জামাতের আরও দাবি, শুধু কুমিল্লাতেই ৩০টি বুথ থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

নৈরাজ্যের বাংলাদেশে ভোটের নামে প্রহসন, বলছে খোদ জামাত
ককটেলের বিস্ফোরণ পর সেনাবাহিনীর টহল। ছবি সৌজন্য: প্রথম আলো
শেষ আপডেট: ১৫:১৮

কুমিল্লায় পরপর ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন হামলা। কুমিল্লা-১১ আসনের এই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে।

শেষ আপডেট: ১৫:১৫

৬ লক্ষ ৪৮ হাজার পোস্টাল ব্যালটে ভোট, বলছে ইসি

দেশের ভেতর থেকে ৬ লক্ষ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শেষ আপডেট: ১৪:৫১

'ভোটের ফল মানব না, যদি...', তারেকের হুঁশিয়ারি

নির্বাচনের মাঝেই বিস্ফোরক বিএনপি সভাপতি তারেক রহমান। দেশজুড়ে রিগিংয়ের অভিযোগ নিয়ে দিলেন কড়া হুঁশিয়ারি। বললেন, "সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে ভোট না হলে ফলাফল মানব না। গতকাল ধরেই আমরা দেখছি নির্দিষ্ট একটি দল কীভাবে প্রভাব খাটাচ্ছে। মানুষকে শান্তিপূর্ণ ভাবে ব্যালটে মত প্রকাশ করতে দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী, আমাদেরই জয় হবে।"

শেষ আপডেট: ১৪:০৮

সেনাবাহিনীর প্রশংসা জামাত প্রধান

বিএনপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে সেনাবাহিনীর প্রশংসা করলেন জামাত-ই-ইসলামির আমির শফিকুর রহমান। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করেছিল। তবে সেনাবাহিনী সামাল দিয়েছে। কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাঁর নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে মণিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে। সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জামাতের আমির আরও বলেছেন, "অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম।"

শেষ আপডেট: ১৩:৫৮

সাংবাদিককে ধারাল অস্ত্রের কোপ

বেলা বাড়তেই বাড়ছে হিংসা। ভোটের বাংলাদেশে আক্রান্ত সাংবাদিক। জানা গিয়েছে, নোয়াখালির হাতিয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিন। তাঁকে দা দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

শেষ আপডেট: ১৩:৩৭

আক্রান্ত 'বিপ্লবী' ছাত্রদের দলের নেতা, বাঁচাল সেনা

আক্রান্ত জাতীয় নাগরিক পার্টির (জামাত জোট) প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারি। ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়ছেন তিনি। বৃহস্পতিবার ঢাকার রেল কলোনি হাইস্কুল কেন্দ্রে যান তিনি। অভিযোগ ১০০ সমর্থককে নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন নাসিরুদ্দিন। পালটা দেয় বিএনপি সমর্থকরা। তাঁকে বাঁচাতে আসরে নামে সেনা।

শেষ আপডেট: ১৩:২০

কন্ট্রোলরুমে ভোটচিত্র পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইউনুস

পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষ থেকে দেশের ভোটচিত্র পর্যবেক্ষণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

কন্ট্রোলরুমে ভোটচিত্র পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইউনুস
ঢাকার কন্ট্রোলরুমে ইউনুস
শেষ আপডেট: ১৩:০৮

বিএনপির জয়েও জামাতের উত্থান দেখছেন তসলিমা

"ভোটে বিএনপি জিতলেও প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসবে জামাত। বাংলাদেশের ইতিহাসে তা হবে বেনজির। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার ফলেই এই হাল। ক্ষমতায় এলে হাসিনার দলকে ফের মূলধারার ফেরানো হোক।" এমনটাই দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন

শেষ আপডেট: ১২:৫২

সংখ্যালঘু ভোটারদের হুমকি, ভোট কেনা, কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

ভোট কেনা, কেন্দ্র দখল ও সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ এনেছে বিএনপি। জামাতে ইসলামির নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট প্রদান এবং হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ মোট ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শেষ আপডেট: ১২:১৯

ঢাকা, সিলেটে খুবই কম ভোটের হার

ঢাকা, সিলেটে খুবই কম ভোটের হার। ময়দানে না থাকলেও 'বয়কট' সফল আওয়ামির! এমনটাই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও সিলেটে ভোট পড়েছে মাত্র ২০ শতাংশ। দুপুর ১২ টা পর্যন্ত দেশে ভোটের হার ৩২.৮৮ শতাংশ। জানিয়েছে কমিশন। উল্লেখ্য, এবার নো বোট, নো ভোট স্লোগান দিয়ে নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে নিষিদ্ধ আওয়ামি লিগ।

শেষ আপডেট: ১২:১২

মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ

মুন্সিগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ককটেল বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০-১২ টি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুটবল (জাতীয় নাগরিক পার্টি) ও ধানের শীষ (বিএনপি) সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘাত।

শেষ আপডেট: ১২:০৫

ভোটে আওয়ামিকে বাদ দেওয়ায় অভিনব প্রতিবাদ ভোটারের

বাংলাদেশে নিষিদ্ধ শেখ হাসিনার দল আওয়ামি লিগ। ভোট বয়কটের ডাক দিয়েছে তারা। এবার সিরাজগঞ্জে অভিনব প্রতিবাদ করলেন এক ভোটার। ব্যালট পেপারে তিনি লিখলেন, 'নৌকা ছাড়া কিসের ভোট! জামায়াত রাজাকার, বিএনপি চোর!' সেই পোস্ট নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে আওয়ামি লিগ।

ভোটে আওয়ামিকে বাদ দেওয়ায় অভিনব প্রতিবাদ ভোটারের
সিরাজগঞ্জে প্রতিবাদ ভোটারের
শেষ আপডেট: ১১:৫৫

ভোট নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নির্বাচন নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকার উজজামান। ঢাকার আদমজি ক্যান্টনমেন্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। মানুষের মনে বিশ্বাস ফিরছে। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন। "

শেষ আপডেট: ১১:১৫

জামাতের হাতে খুন বিএনপি নেতা

ভোটে রক্ত ঝরল বাংলাদেশে। জানা গিয়েছে, খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে জামাত।

শেষ আপডেট: ১১:০০

প্রথম ভোট নিয়ে অভিনেত্রী ফারিনের আফসোস

প্রিন্স সিনেমার শুটিং করতে দেশের বাইরে আছেন তাসনিয়া ফারিন। শুটিং চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না এই অভিনেত্রী। দিতে পারলে জাতীয় কোনও নির্বাচনে এটাই হতো ফারিনের প্রথম ভোট।

প্রথম আলোর প্রতিবেদন মোতাবেক, হোয়াটসঅ্যাপে আক্ষেপ করে ফারিণ বলেন, ‘খুব ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারছি না। সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। সাধারণ মানুষের কথা বুঝতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।’

প্রথম ভোট নিয়ে অভিনেত্রী ফারিনের আফসোস
অভিনেত্রী তাসনিয়া ফারিন
শেষ আপডেট: ১০:৩৯

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

হাসিনা গড়ে আতঙ্ক! গোপালগঞ্জ-২ আসনে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ। আহত এক শিশু-সহ দুই আনসার সদস্য। ভোট চলাকালীন ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯টা নাগাদ। জানা গিয়েছে, এদিন গোপালগঞ্জে ভোটার প্রায় নেই। তারইমধ্যে নাতিকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন ঠাকুমা। সেসময় বাইরে থেকে নিক্ষেপ করা একটি ককটেল ভোটকেন্দ্রের ভিতরে ফাটে। খবর ছড়িয়ে পড়ায় শহর জুড়ে ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
স্কুলে ককটেল বিস্ফোরণ
শেষ আপডেট: ১০:১৬

ভোট দিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আজ সকালে তিনি ভোট দেন।

তিনি বলেন, "আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মুবারক জানাচ্ছি। ইদ মুবারক।"

ভোট দিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস
শেষ আপডেট: ০৯:৫৭

'প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না'

নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না।

'প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না'
ভোট দিচ্ছেন সারজিস আলম
শেষ আপডেট: ০৯:৫০

রাতের অন্ধকারে ব্যালটে ছাপ! ভোটে কারচুপির অভিযোগ হাসিনাপুত্র জয়ের

রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে। ভোটে দেদার কারচুপি। চলছে রিগিং। এমনটাই অভিযোগ, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। জামাতকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

শেষ আপডেট: ০৯:৩৫

গুলশানে ভোট দিলেন খালেদাপুত্র তারেক রহমান

ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সকাল ৯.৪০ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। এবারে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন লড়ছেন তিনি।

গুলশানে ভোট দিলেন খালেদাপুত্র তারেক রহমান
গুলশানে ভোটদান তারেক রহমানের
শেষ আপডেট: ০৯:১৮

নতুন অধ্যায়ের শুরু হোক, বলছেন জামাত প্রধান

ভোট দেওয়ার পর জামাতের আমির শফিকুর রহমান বলেন, এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তাঁরা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অনান্য কেন্দ্রেও যাব।

আমি কেবল ভোটটা দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখবো, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করবো, কিন্তু বড় কোনো বিষয় হলে ছাড় দেব না, আমাদের যা করা প্রয়োজন তাই করবো। কারণ মানুষের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফল হোক। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

শেষ আপডেট: ০৯:১৪

মুজিবের সেই গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার!

স্থানীয় সংবাদমাধ্যম 'দৈনিক ইত্তেফাক'-এর প্রতিবেদন মোতাবেক গোপালগঞ্জে নেই ভোটার। বিভিন্ন ভোটকেন্দ্র প্রায় ফাঁকা। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ (বিএনপি) ছাড়া অন্য দলের এজেন্ট নেই।

শুরু থেকেই শঙ্কা ছিল ভোটে 'আওয়ামি গড়' গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে। কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মস্থান। তাঁর সমাধিস্থলও সেখানে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচন লড়তেন।

গোপালগঞ্জ-৩ আসন, অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকেই সবার নজর। বিবিসি সূত্রে খবর, একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে মহিলা ভোটার ১২৪০ জন।

গোপালগঞ্জ-৩ আসনের মোট ভোটার প্রায় তিন লক্ষ। এবং, গোপালগঞ্জ ১, ২ ও ৩--এই তিন আসনের মোট ভোটার প্রায় ১০ লক্ষ। এই পুরো জেলাটিই মূলত আওয়ামি লিগের শক্ত ঘাঁটি। গোপালগঞ্জ-৩ আসন থেকেই হাসিনা নির্বাচন লড়তেন এবং যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু এবার আওয়ামি লিগ নিষিদ্ধ থাকায় ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করেননি। আওয়ামি লিগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে।

মুজিবের সেই গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার!
গোপালগঞ্জের একটি ফাঁকা ভোটকেন্দ্র। ছবি সৌজন্য: ইত্তেফাক
শেষ আপডেট: ০৮:৫১

ভোট দিলেন বিএনপি মহাসচিব, জামাত প্রধান

ঠাকুরগাঁওয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামির প্রধান শফিকুর রহমানও।

ভোট দিলেন বিএনপি মহাসচিব, জামাত প্রধান
ঢাকায় ভোট দিলেন জামাত প্রধান শফিকুর রহমান। নিজস্ব ছবি
শেষ আপডেট: ০৮:৪০

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়ের শেখকে প্রত্যাহার করা হয়েছে।

শেষ আপডেট: ০৮:৩০

'জনগণের রায় আমরা মেনে নেব', বলছেন নাহিদ ইসলাম

জয়ের বিযয়ে আত্মবিশ্বাসী ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন সকালে এ কে এম রহমতউল্লা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, "আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসব। জনগণের রায় যাই হোক না কেন, আমরা তা মেনে নেব"

এবার বাংলাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন। মহিলা প্রার্থী ৮৩ জন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লক্ষ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার ৩৬১, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

শেষ আপডেট: ০৮:২০

চলছে দেদার ছাপ্পা, কাঠগড়ায় জামাত

বুধবার রাত থেকেই নাকি একাধিক বুথ দখল করেছে জামাত-ই-ইসলামির সমর্থকরা। চলছে দেদার ছাপ্পা। এই মর্মে 'প্রমাণ' দিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন।

শেষ আপডেট: ০৮:১৫

সকাল থেকেই বুথমুখী ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে আজ বৃহস্পতিবার ভোর থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটারেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

রাজধানী ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোর থেকে বুথমুখী ভোটাররা। এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য-সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম, তাঁর প্রতীক শাপলা কলি। এ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারি মাসুদ।

সকাল থেকেই বুথমুখী ভোটাররা
ছবি: রয়টার্স
শেষ আপডেট: ০৮:১০

২৯৯ আসনে চলছে ভোটগ্রহণ, শুরু হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোটও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ কার্যকরী করতে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭.৩০টা থেকে। ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

শেষ আপডেট: ০৮:০৬

প্রশ্ন রেখেই ভোট পদ্মাপারে

প্রশ্ন রেখেই আজ ভোট পদ্মাপারে। আওয়ামি লিগ বিহীন বাংলাদেশে তীব্র উত্তেজনা। মনে সন্দেহ, আতঙ্ক নিয়েই বুথমুখী ভোটাররা। জামাত না বিএনপি, পাল্লা ভারী কার? ইরান-আফগানিস্তানের মতোই কি বাংলাদেশও শেষমেশ পরিণত হবে ধর্মতান্ত্রিক দেশে? কী হবে ভারত, পাকিস্তান, চিনের প্রতিক্রিয়া?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.