Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
lockdown

সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ইঙ্গিত শেখ হাসিনার

পরিস্থিতি বিচার করে বিভিন্ন জায়গা থেকে লকডাউন তুলে নেওয়া হবে বলেও জানান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২০, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২০, ১৫:১৪

options
link
সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ইঙ্গিত শেখ হাসিনার zoom
ফাইল ফটো

সুকুমার সরকার: নোভেল করোনা (Corona) ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে আরও পাঁচমাস অপেক্ষা করতে হবে। সোমবার করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করার সময় এই ইঙ্গিতই দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকতে পারে।’

এদিন ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি। জেলাগুলি হল, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

Advertisement

[আরও পড়ুন: করোনা ভাইরাসের জেরে বাংলাদেশে মৃত ১৪৫, আক্রান্ত বেড়ে ৫৪১৬ ]

 

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে। আস্তে আস্তে আমাদের সবকিছু উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করব। যাঁরা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাঁদের সাহায্য করছি। যদি কেউ অসুস্থ হন তাঁদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। এবিষয়ে আমরা পাঁচ থেকে ৫৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।’

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাবাহিনীর সদস্য, মসজিদের ইমাম ও শিক্ষক-সহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন। এর আগেও তিনি চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত পুরোহিত-সহ ৩৬ জন, বন্ধ ঢাকার ইসকন মন্দির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.