Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh

ঢাকা সফরে ‘মুজিব কোট’ পরবেন প্রধানমন্ত্রী মোদি, তৈরি ১০০টি বিশেষ পোশাক

এই মুজিব কোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ০৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ০৯:৩৮

options
link
ঢাকা সফরে ‘মুজিব কোট’ পরবেন প্রধানমন্ত্রী মোদি, তৈরি ১০০টি বিশেষ পোশাক zoom

সুকুমার সরকার, ঢাকা: আগামী ২৬ মার্চ বাংলাদেশ (Bangladesh) সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি ও তাঁর সঙ্গী উচ্চপদস্থ আধিকারিকরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘মুজিব কোট’ পরিধান করবেন। ভারতের বিখ্যাত খাদি কাপড় দিয়ে এসব মুজিব কোট বানিয়েছে দেশটির খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি)।

[আরও পড়ুন: শেষ প্রথম ডোজ, করোনার দাপট সামলাতে বাংলাদেশে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ থেকেই টিকাদান]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে একাধিক দেশ থেকে রাষ্ট্রনেতারা এসেছেন। এবার আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ মার্চ তাঁর আসন্ন সফরের আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ১০০টি মুজিব কোট তৈরির অর্ডার দেয়। এই মুজিব কোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত। ইতিমধ্যে কেভিআইসি ১০০টি মুজিব কোট সরবরাহ করেছে। বিশেষভাবে নকশা আঁকা মুজিব কোটগুলি উচ্চমানের খাদি কাপড় দিয়ে তৈরি। কালো রঙের মুজিব কোটগুলোতে ছ’টি বোতাম এবং নিচের দিকে সামনে দু’টি পকেট রয়েছে। এছাড়া বুকের বামপাশে একটি পকেট রয়েছে। যেমনটা বঙ্গবন্ধু পরিধান করতেন। কোটগুলোর কভার বানানো হয়েছে পরিবেশবান্ধব খাদি কাপড়েই। এগুলো বহন করা হবে- বিশেষ নকশার প্লাস্টিক-মিশ্রিত হাতে তৈরি কাগজের ব্যাগে। এগুলো জয়পুরের কেভিআইসি’র কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইন্সটিটিউটে বানানো।

Advertisement

কেভিআইসি চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেন, “মুজিব কোট বাংলাদেশে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে খাদি কাপড়ে তৈরি মুজিব কোটগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় পরিধান করা হবে। প্রধানমন্ত্রী মোদি খাদি কাপড়ের অন্যতম প্রধান ব্রান্ড অ্যাম্বাসেডর।” সাক্সেনা আরও বলেন, “বাংলাদেশে মুজিব কোট ব্যাপক জনপ্রিয় একটি পোশাক। বয়স্ক প্রজন্মের জন্য এই কোট মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শের প্রতীক। এছাড়া তরুণ রাজনীতিকদের মধ্যে এই মুজিব কোটের জনপ্রিয়তা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরকালে তাঁর সফরসঙ্গীদের পরিহিত খাদি মুজিব কোট জেল্লা ছড়াবে।”

[আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেব না’, হুঙ্কার মৌলবাদী সংগঠনগুলির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.