Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Cyclone

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস

বাংলার উপকূল থেকে আর কতটা দূরে নিম্নচাপ? প্রতি মুহূর্তে গতিপ্রকৃতি জানাচ্ছে হাওয়া অফিস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৪

options
link
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস zoom
Advertisement

পূর্বাভাস সত্যি করে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই বেশ সক্রিয় হয়েছে নিম্নচাপটি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ‘অর্ণবে’র গতিবিধি নিয়ে এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপটির প্রভাব পড়তে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বিশেষত উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবার সকাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। আবার মাঝেমধ্যে রোদের ঝিলিকও দেখা দিচ্ছে। ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, তার খুঁটিনাটি আপডেট দিয়েছে হাওয়া অফিস।

আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বরে মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২৩ সেপ্টেম্বর, বুধবার রাত বা পরদিন ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে নিম্নচাপটি। আবহাওয়াবিদদের ধারণা, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি উপকূল দিয়ে স্থলভাগে দাপট শুরু করতে পারে। সরাসরি না হলেও এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২১ সেপ্টেম্বর এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। এর অবস্থান ছিল মোটামুটি ১৭.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে। আরও সহজ করে বললে, ওড়িশার পুরী থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে প্রায় ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল সিস্টেমটি। আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বরে মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২৩ সেপ্টেম্বর, বুধবার রাত বা পরদিন ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে নিম্নচাপটি। আবহাওয়াবিদদের ধারণা, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি উপকূল দিয়ে স্থলভাগে দাপট শুরু করতে পারে। সরাসরি না হলেও এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে হাওয়া অফিস জানাচ্ছেন, আজ দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি হবে বুধবারও। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টি হবে। কলকাতাতেও নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস আগামী দু’দিন। মঙ্গলবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়লে বৃষ্টির দাপট বাড়তে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।  

এদিকে নিম্নচাপের শক্তিবৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র। এই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিমেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.