সুমন করাতি, হুগলি: বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব লুট। লক্ষ্মীর ভাঁড় ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা। এছাড়া আড়াই-তিন লক্ষ টাকার গয়নাগাটি ও আরও কিছু নগদ টাকাও লুট করেছে। হুগলির হিন্দমোটরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
হুগলির হিন্দমোটরের বিবিডি রোডের বাসিন্দা উজ্জ্বল রায় জানান, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গত ২৬ মে তাঁরা দুর্গাপুর যান। তার পরদিন বাড়িওয়ালা ফোনে জানান, কল খোলা রয়েছে। চাবি শাশুড়ির কাছে থাকায় গত ২৮ মে তিনি বাড়িতে আসেন। কল বন্ধ করে দিয়েও যান। ২৯ মে এক পরিচিত তাঁর বাড়িতে আম দিতে আসেন। তিনি দেখেন ঘরের তালা ভাঙা। ফোনে উজ্জ্বলবাবুকে পরিচিত ব্যক্তি সেকথা জানান। তড়িঘড়ি বাড়িওয়ালাকে ফোন করেন উজ্জ্বলবাবু। দ্রুত দুর্গাপুর থেকে চলে আসেন।
[আরও পড়ুন: বিবেকানন্দ রকে ধ্যানে মোদি, প্রকাশ্যে ভিডিও, দীর্ঘ ৪৫ ঘণ্টা কী খাবেন প্রধানমন্ত্রী?]
বাড়ি ফিরে মাথায় হাত। দেখেন ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে সর্বস্ব লণ্ডভণ্ড। ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আলমারির লকারের তালা। দুটি লক্ষ্মীর ভাঁড়ও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সবমিলিয়ে আনুমানিক নগদ আড়াই লক্ষ টাকা লুট হয়ে গিয়েছে। তার মধ্য়ে দেড় লক্ষ টাকা ছিল লক্ষ্মীর ভাঁড়ে। এবং আড়াই-তিন লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে বলেও জানান। উজ্জ্বলবাবুর স্ত্রী জানান, “অতি কষ্ট করে জমানো টাকা এবং গয়না এক নিমেষে চুরি করে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা।” এই ঘটনায় আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: ইংল্যান্ড থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের]
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন