সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে বাতাসে পুজো পুজো গন্ধ। আর রাজ্যের সরকারি অফিসগুলিতেও কার্যত ছুটির মেজাজ। শুক্রবার অফিস করেই অনেকেই ডুয়ার্স বা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কেউ বা ফিরে যাচ্ছেন দেশের বাড়িতে। আগেভাগেই তাঁরা সোমবারের ছুটি নিয়ে নিয়েছেন। কারণ ওদিন ছুটি নিলেই মিলবে টানা ১৬ দিনের ছুটি। আর সেই সুযোগ ছাড়তে চান না কেউই।
[পুজোর আগে প্রচুর বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার রাজ্যে]
আসলে, মঙ্গলবার থেকেই রাজ্য সরকারি অফিসগুলিতে টানা ছুটি। তাই সোমবার ছুটি নিলেই বাড়তি শনি-রবিবারের ছুটিও যুক্ত হবে। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ১৬ দিনের ছুটি। সেই ‘মওকা’ নিতে আগাম ছুটির আবেদন করে রেখেছেন অনেকেই। সুযোগ হাতছাড়া করতে নারাজ তাঁরা। কলকাতার বহু বেসরকারি স্কুলও শুক্রবারের পরই বন্ধ হয়ে যাচ্ছে। পুজোর ছুটি পড়ে যাচ্ছে ছোটদের স্কুলেও। ফলে সবমিলিয়ে বাংলার আকাশে পুজো-গন্ধ। এবং পুজোর ছুটির আমেজও। কাজেও প্রায় মন নেই বাঙালির।
[পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের]
বহু মণ্ডপে ঢাকে কাঠিও পড়ে গিয়েছে। উদ্বোধনের পর্বও শেষ কলকাতার প্রায় সব নামী পুজো কমিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে উদ্বোধন-পর্ব শুরু করেছেন। কলকাতার একডালিয়া, চেতলা অগ্রণী-সহ সব পুজো মণ্ডপেরই কাজ শেষ। রবিবার থেকেই উৎসবে মানুষের ঢল নামবে বলে মনে করছেন পুজো কমিটির উদ্যোক্তারা। শনিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজোর উদ্বোধন। রবিবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন রাজ্যপাল। শেষবেলায় মণ্ডপে উদ্বোধনের আগে সাধারণ মানুষও কেনাকাটার ফিনিশিং-টাচ দিতে ব্যস্ত।
[নারদ কাণ্ডে এবার সিবিআই দপ্তরে হাজিরা শুভেন্দু অধিকারীর]
সর্বশেষ খবর
-
হানিমুনে স্বামীকে খুনের কথা স্বীকার, তবু সুপ্রিম কোর্টে জামিন সোনমের! নেপথ্যে কোন কারণ?
-
ডিম-বেগুন হামলার পরই রক্ষাকবচের আর্জি, হাই কোর্টে মহুয়া
-
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমার নিয়ম বদল, এবার ‘ঐচ্ছিক জমা’র বিকল্প আনল ইপিএফ
-
বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে নিশানা, ‘রাজ্যকে দাঁড় করাতেই হবে’, সংকল্প মুখ্যমন্ত্রীর
-
‘এতে হইচই করার কিছু নেই’, রাম মন্দিরে চুরিকে গুরুত্বই দিচ্ছেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী