সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (COVID-19) আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে রাজ্য। এর মাঝেই ফের চোখ রাঙাচ্ছে সংক্রমণের তৃতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে শনিবার ফের ঊর্ধ্বমুখী হল রাজ্যের দৈনিক সংক্রমণ। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুও। আর সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষ উত্তর ২৪ পরগনা। সর্বাধিক মৃত্যু হয়েছে নদিয়াতে। কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে রাজ্যের এই জেলাও। তবে সুস্থতার হার বাড়ছে।
স্বাস্থ্যদপ্তরে রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। যা শুক্রবারের তুলনায় অনেকটা বেশি। এদিকে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯১ জন। রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.১২ শতাংশ। সংক্রমণের হার বেড়ে দাঁড়াল ১.৬৪ শতাংশ।
[আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে আহত যুবকের চিকিৎসা মিলল না, কাঠগড়ায় কুলটির বেসরকারি হাসপাতাল]
এদিনও সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি (৭৬)। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৬৬)। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৩ হাজার ১২৮ জন। যাঁদের মধ্যে ১০ হাজার ৫৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়লেও কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।
একই সময় এ রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে এ রাজ্যে শীর্ষস্থানে রয়েছে নদিয়া। একদিনে এই জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৩ জন, কলকাতায় ২ জন, হুগলিতে ২ জন এবং জলপাইগুড়ি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ২১৭ জন। এদিকে একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯১ জন। ফলে রাজ্যে মোট কোভিডমুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪ হাজার ৩২৬ জন।
[আরও পড়ুন: মাদক খাইয়ে খুন করে টোটো ছিনতাই, এবার অপরাধীদের ‘টার্গেট’ চালকরা!]
সর্বশেষ খবর
-
‘অন্তঃসত্ত্বা অবস্থায় সাইকেল চালানোও প্র্যাকটিস করেছি’, ‘অনেকদিন পর’ নিয়ে আড্ডায় চিত্রাঙ্গদা শতরূপা
-
‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন, খুলছে হরমুজ’, সাড়ে তিন মাসের সংঘাত পেরিয়ে বড় ঘোষণা ট্রাম্পের
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের