Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

নর্দমা থেকে উদ্ধার ব্যাগ ভরতি আধার কার্ড, চাঞ্চল্য বর্ধমানে

পুলিশের অনুমান, দুশোরও বেশি আধার কার্ড পড়েছিল নর্দমায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৭, ০৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৭, ০৫:১২

options
link
নর্দমা থেকে উদ্ধার ব্যাগ ভরতি আধার কার্ড, চাঞ্চল্য বর্ধমানে zoom

সৌরভ মাজি, বর্ধমান: আধার কার্ড নিয়ে নানা বিতর্ক অব্যাহত। বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্র-রাজ্য ঠান্ডা লড়াইও চলছে। আর সেই কার্ডই কিনা গড়াগড়ি খাচ্ছে নালায়! রাস্তার ধারের একটি নর্দমা থেকে উদ্ধার হওয়া ব্যাগ ভরতি আধার কার্ড দেখেই স্থানীয় বাসিন্দাদের চক্ষু চড়কগাছ।

রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন নতুনগ্রামের নালার মধ্যে এদিন ব্যাগ ভরতি আধার কার্ড পড়ে থাকতে দেখে তনুষ্কা রায় নামে এক নাবালিকা। মেমারি-তারকেশ্বর রোড ধরে কাঠ কুড়োতে গিয়ে সে প্রথম ব্যাগটি দেখে তা হাতে তুলে নেয়। তারপর গ্রামের কয়েকজনকে সেটা দেখায়। ব্যাগ খুলে তাঁরা দেখেন তাতে জলের বোতল ও প্রচুর আধার কার্ড রয়েছে। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। পুলিশের অনুমান, দুশোরও বেশি আধার কার্ড পড়েছিল নর্দমায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[থানায় চটুল গানে কোমর দুলিয়ে নাচ পুলিশের, দেখুন ভিডিও]

তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও কয়েকবার বিভিন্ন জায়গায় বস্তাবন্দি আধার কার্ড উদ্ধার হয়েছে। কখনও ভিনরাজ্যের আধার কার্ড আবার কখনও এই রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড মিলেছিল। এ ব্যাপারে জামালপুরের বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, নতুনগ্রামে নর্দমার ধার থেকে পুলিশ ওই আধার কার্ড উদ্ধার করেছে। ওই কার্ডগুলি সবই জামালপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। আধার কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌছে দেওয়ার দায়িত্ব যাদের ছিল তাদেরই গাফিলতি বলে মনে হচ্ছে বলে বিডিও জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন।

কয়েক মাস আগে বর্ধমান থানার শক্তিগড় বাজার ও মেমারির দেবীপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল কয়েক হাজার আধার কার্ড। তবে সেগুলি সবই ভিনরাজ্যের ছিল। ভারতীয় ডাক বিভাগের প্রতীক-যুক্ত প্যাকেটের মধ্যে ছিল সেগুলি। চলন্ত ট্রেন থেকে আধার কার্ড ভরতি প্যাকেট ফেলে দেওয়া হয়েছিল বা তা কোনওভাবে পড়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে।

[দুর্গাপুরে মহিলা কনস্টেবলের রহস্যমৃত্যু, গ্রেপ্তার পুলিশ আধিকারিক স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.