সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: এক মহিলার বাড়ির অদূরেই উদ্ধার যুবকের দেহ। ওই যুবকের সঙ্গে মহিলার দীর্ঘদিনের সম্পর্ক বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবককে খুন করেছে মহিলার স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগরের এই ঘটনায় পুলিশ ওই মহিলা এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে যুবকের রহস্যমৃত্যুর কিনারা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
নিহত যুবক পল্টু পুরকাইত। বছর একত্রিশের ওই যুবকের মা ছাড়া কেউ নেই। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের উস্তির খেলারামপুরের বাসিন্দা তিনি। তবে দিনকয়েক ধরে মায়ের সঙ্গে মগরাহাটের শেরপুর হালদারপাড়ায় মামার বাড়িতে থাকতেন পল্টু। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় চাঁদনগরে এক মহিলার শ্বশুরবাড়িতে যান পল্টু। অভিযোগ, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সেই সূত্রেই সোমবার তাঁর সঙ্গে দেখা করতে যান পল্টু। অভিযোগ, পল্টুকে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি মহিলার স্বামী। পল্টুকে বেধড়ক মারধর করে সে। এরপর তাঁকে বাড়ির অদূরে ঝুলিয়ে দেওয়া হয়। দেহ দেখতে পান স্থানীয়রা।
[আরও পড়ুন: কোভিডবিধি উপেক্ষা করে রথযাত্রায় ব্যাপক ভিড়! চাকায় পিষে মালদহে প্রাণ গেল এক শিশুর]
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীর ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তা মানতে পারেননি মহিলার স্বামী। তাই প্রতিশোধ নিতেই যুবককে খুন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ওই দম্পতিকে জেরা করছে। তাদের জেরা করেই আসল সত্যি সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।
[আরও পড়ুন: ফের রাজ্যে শুটআউট, ভরসন্ধেয় পূর্ব বর্ধমানে তৃণমূল নেতাকে গুলি করে খুন]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা