রাজা দাস, বালুরঘাট: সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করতে হয়েছিল বছর বাইশের সুজয় পাহানকে। ভাবতেও পারেননি রাতারাতি ঘুচবে দারিদ্রতা। কিন্তু হল ঠিক তেমনটাই। মাত্র ৩০ টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি পেশায় রাজমিস্ত্রি যুবক। নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন বালুরঘাটের সুজয়।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) বেলঘড়িয়া এলাকার বাসিন্দা সুজয় পাহানি। বাবা শয্যাশায়ী। মা পেট চালাতে পরিচারিকার কাজ করতেন। কিন্তু তাতে সংসারের অভাব ঘুচছিল না। সেই কারণে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুজয়। কিন্তু তাতেও সংসারের হাল ফিরছিল না। তাই মাঝে মধ্যে ভাগ্য ফেরাতে লটারি কাটতেন ওই যুবক। শনিবারও ঠিক তেমনটাই হয়েছিল। শনিবার সন্ধেয় ৩০ টাকা দিয়ে পাঁচটি লটারির টিকিট কেটেছিলেন সুজয়। ভাবতেও পারেননি এভাবে রাতারাতি ফিরবে ভাগ্য।
[আরও পড়ুন: ঠাসা ভিড়, মাস্কহীন বহু যাত্রীই, দূরত্ববিধি শিকেয় তুলে রাজ্যে ফের চালু লোকাল ট্রেন]

রবিবার সকালে টিকিট মেলাতে গিয়েই চক্ষুচড়কগাছ। দেখেন, প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেয়েছেন তিনি। আনন্দে আত্মহারা অবস্থা হয় তাঁর। কিন্তু সেই সঙ্গে তাঁর মনে জাঁকিয়ে বসে আতঙ্ক। সেই কারণে সোজা থানায় হাজির হন তিনি। নিরাপত্তার আবেদন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে ওনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেওয়া হবে। ছেলের এই লক্ষ্মীলাভে আপ্লুত সুজয়ের বাবা-মা।
[আরও পড়ুন: Weather Update: রাজ্যে শীতের আমেজ, গত তিনদিনে ৪ ডিগ্রি কমল তাপমাত্রা]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের