দেবব্রত মণ্ডল, বারুইপুর: বন্ধুদের সঙ্গে বেরিয়ে শনিবার সন্ধেয় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল সোনারপুরের এক কিশোর। রবিবার সকালে চম্পাহাটি থেকে উদ্ধার হল তার দেহ। জানা গিয়েছে, নিহত কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি বারুইপুর (Baruipur) থানার চম্পাহাটির কাটাখাল এলাকার। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে ওই কিশোরকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নুরবানু সর্দার নামে ওই কিশোরের বাড়ি সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায়। শনিবার সন্ধেয় চার বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। মোটরবাইকে বের হয় সে। এরপর সারারাত বাড়ি ফেরেনি। বন্ধ ছিল মোবাইলও। রবিবার সকালে এক ব্যক্তি নিহত কিশোরের দাদার ফোনে ফোন করে দেহ পড়ে থাকার খবর দেন।পরিবারের লোকজন বারুইপুরের কাটাখাল এলাকায় গিয়ে দেখেন নয়ানজলির পাশে পড়ে রয়েছ নুরবানুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। যেখানে দেহ পড়েছিল তার কিছুটা দূর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি যে বন্ধুরা তাকে ডেকে নিয়ে এসেছিল তাদের কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কীভাবে পেশায় দিনমজুর ওই কিশোরর মৃত্যু হল? এখনও সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা।
[আরও পড়ুন: চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার]
জানা গিয়েছে, যে ব্যক্তি ফোনে ওই কিশোরের পরিবারকে দেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন দীর্ঘক্ষণ ধরে সেই নম্বরটিও বন্ধ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তাকে খুন করা হয়েছে। জলে ডুবিয়া খুন করা হয়েছে বলেই অনুমান। মনে করা হচ্ছে, আঘাতের চিহ্ন ধস্তাধস্তির কারণেই। এই ঘটনার কিনারা করতে যে সমস্ত বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
[আরও পড়ুন: জেল থেকে মুক্তি পাওয়ার আগেই ফের গ্রেপ্তার ‘আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল]
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়