দেবব্রত মণ্ডল, ক্যানিং: ফের লালসার শিকার নাবালিকা। এবার কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসিন্দা ক্যানিংয়ের তালদির বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি। জানা গিয়েছে, প্রথম স্ত্রী চলে যাওয়ায় দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেয় সে। যোগাযোগ হয় নির্যাতিতার মায়ের সঙ্গে। স্বামী না থাকায় মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি। কিছুদিন আগে বিবাদ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। ওই মহিলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। নিয়মতি রাতে ডিউটি থাকত তাঁর।
[আরও পড়ুন: মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে Adhir Ranjan Chowdhury, দেখানো হল কালো পতাকা]
মহিলার প্রথম পক্ষের মেয়ে ও দ্বিতীয় স্বামী বাড়িতেই থাকত। অভিযোগ, এই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, প্রতিদিন রাতে তাঁকে ধর্ষণ করত সৎ বাবা। প্রতিবাদ করলে অথবা কাউকে জানানোর ভয় দেখালে খুনের হুমকি দিত গুণধর ব্যক্তি। ভয়ে প্রথম দিকে কাউকে কিছু জানায়নি নির্যাতিতা।
তবে অবশেষে মুখ খোলে কিশোরী। মাকে সব কথা জানায় সে। এরপরই একটি মহিলা সমিতির সহযোগিতায় মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হন অভিযুক্তের স্ত্রী। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
[আরও পড়ুন: ‘ভুয়ো’ নথি দেখালেই মিলত ওষুধের দোকানের লাইসেন্স! গোপন অপারেশনে পুলিশের জালে ৪ প্রতারক]
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা
-
ভোট বিপর্যয়ে ভেসে থাকার চেষ্টা! দিল্লিতে ‘ইন্ডি’ জোটের বৈঠকে মমতা-অভিষেক
-
জন্মদিনে ‘জাদুকর সত্যচরণ’ বেশে প্রসেনজিৎ, ফার্স্ট লুকেই কৌতূহলের পারদ চড়ালেন ‘ইন্ডাস্ট্রি’
-
২ হাজার বছরের প্রাচীন দ্রাবিড় শিল্পকলার ছোঁয়া বেহালার পুজোয়, কেমন হচ্ছে উমার রূপ?
-
দুর্গাপুজোর পাশ বিক্রির নামে কোটি টাকা তছরুপ! ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইন্দ্রনীল